বিনোদন

জন্মের ৫ মাস পর ছেলের নাম জানালেন কোয়েল মল্লিক

আজ মহাষ্টমী, টলি ইন্ডাস্ট্রির বহু অভিনেতা অভিনেত্রী দুর্গাপুজোয় মেতে উঠেছেন। এবারে পুজোটা একটু অন্যরকম। বাইরে বাইরে প্যান্ডেল হোপিং নয় বাড়িতেই নিজের পরিবারকে সময় দিচ্ছেন প্রত্যেক অভিনেতা -অভিনেত্রীরা। টলিউডের বিখ্যাত জুটি হলেন নিসপাল সিং এবং কোয়েল মল্লিক। সদ্য বাবা মা হয়েছেন।

এই বছর সন্তানকে নিয়ে প্রথম পুজো এই যুগলের। মহাষ্টমীর দিন সপরিবারের একটি ছবি প্রকাশ্যে আনলেন। কোয়েল একটি কাঁথা স্টিচ শাড়ি আর নিসপাল সিং লাল পাঞ্জাবি পড়লেন। আর এদের নবাব পুত্র অষ্টমীতে হলুদ পাঞ্জাবি পড়ে পুজোর মজা উপভোগ করছেন।

৫ই মে কোয়েল আর নিসপালের ঘর আলো করে এসেছেন। আজ মহাষ্টমী তিথিতে ছেলের নাম প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি সপরিবারে ছবির সাথে ক্যাপশানে লিখলেন,” আজ শুভ মহা অষ্টমীর তিথি উপলক্ষে আমরা আমাদের ছোট্টদের নাম রাখলাম কবির….”। এই নাম প্রকাশ্যে আসতে আসতে ৩০ মিনিটে ১০ হাজার লাইক ছড়িয়েছে। নতুন নাম প্রকাশ্যে আসতে পরিচালক রাজ চক্রবর্তী কমেন্ট বক্সে লিখলেন,”ওলে বাবা লে” সাথে কিস ইমোজি। অন্যদিকে পরিচালক বিরসা দাশগুপ্ত ছেলের নাম শুনে কমেন্টস করলেন “সুন্দর নাম”। এই ছবি নিমেষেই ভাইরাল।

প্রসঙ্গত, এবারে মল্লিক বাড়িতে দুর্গাপুজো হলেও আগের মতো কোনো আড়ম্বর, লোকসমারোহ থাকছে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন কোয়েল মল্লিক। এমনকি এবছর করোনা পরিস্থিতিতে মল্লিক বাড়ির পুজোয় বাইরে থেকে আসা অতিথি, সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশ নিষেধ করেছেন। এবছরটা শুধুমাত্র সকলের সুরক্ষার্থে পরিবারের সদস্যদের উপস্থিতিতেই পুজোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026