বিনোদন

মাতৃত্ব উদযাপন কোয়েলের, শেয়ার করলেন বেবি বাম্পের ছবি

টলিটাউনের অভিনেত্রী কোয়েল মল্লিক সবসময় আভিজাত্যের প্রতীক। তিনি ও তাঁর স্বামী নিসপাল মিডিয়ার স্পটলাইটের ব্যবহার ততটুকুই করেন, যতটুকু দরকার। অযথা প্রতিটি মুহূর্তের ফটো বা ভিডিও শেয়ার করা এই তারকা দম্পতির ধাতে নেই। এই কারণেই টলিটাউনের অন্যতম পাওয়ার কাপল বলা হয় তাঁদের। এপ্রিল মাসে জন্ম হয়েছে কোয়েল ও নিসপালের একমাত্র পুত্রসন্তান কবীরের। সেইসময় কোয়েল কোলে সদ্যোজাত সন্তান ও পাশে স্বামী নিসপালকে নিয়ে একটি ফটো তুলে সন্তানের জন্মের কথা শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে পুত্রসন্তানের মুখ দেখানোর পক্ষপাতী ছিলেন না কোয়েল ও নিসপাল।

এরপর কোয়েল, নিসপাল, কোয়েলের বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক ও কোয়েলের মা কোভিড আক্রান্ত হন। কোয়েল সোশ্যাল মিডিয়ায় নিজেই এই কথা শেয়ার করে বলেন, তাঁদের পুত্রসন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে। কোয়েল ও তাঁর পরিবারের সদস্যরা কোভিড থেকে সুস্থ হওয়ার পর চলতি বছর মল্লিকবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজার অষ্টমীর দিন কোয়েল ও নিসপালের পুত্রসন্তানের নামকরণ অনুষ্ঠান করে তার নাম রাখা হয় কবীর। কোয়েল তাঁর অনুরাগীদের সোশ্যাল মিডিয়ায় সন্তানের নাম জানান। কবীরকে কোলে নিয়ে কোয়েল একটি ফটো শেয়ার করেন যা নিমেষে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সবাই কোয়েল ও কবীরকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন। কোয়েল ও নিসপাল কবীরের শৈশবকে স্পটলাইট থেকে দূরে রাখতেই পছন্দ করেন। তাঁরা মনে করেন একটি শিশুকে তার নিজের মতো করে বেড়ে উঠতে দেওয়া উচিত।

এবার কোয়েল শেয়ার করলেন মাতৃত্বের আভাস পাওয়ার দিনগুলির ফটো। ফটো শেয়ার করে ক্যাপশন দিয়ে কোয়েল লিখেছেন, শুরুর দিনগুলি সত্যি আনন্দময় ছিল। এর আগে অন্যান্য নায়িকাদের মতো কোয়েল সোশ্যাল মিডিয়ায় ওপেনলি বেবি বাম্পের ফটো শেয়ার করেননি। তবে এদিন তিনি তাঁর বেবি বাম্পের ফটো শেয়ার করলেন। কিন্তু সেই ফটোর মধ্যেও ছিল সৌন্দর্য, সন্তানকে উষ্ণ রাখার গোপনীয়তা। চলতি বছরের শুরুতে কোয়েল জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। সেই সময়ের তিনটি ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোয়েল। ফটোগুলিতে কোয়েলের পরনে রয়েছে লাল রঙের ঢোলা কুর্তি। তার সঙ্গে মানানসই করে গলায় রঙবেরঙের বিডস নেকলেস পরেছেন কোয়েল। তাঁর ঢেউ খেলানো খোলা চুল মুখের একপাশে পড়ে অপূর্ব লাবণ্যের সৃষ্টি করেছে। ফটোগুলিতে খুব ভালো করে লক্ষ্য করলে কোয়েলের বেবি বাম্পের আবছা আভাস পাওয়া যাচ্ছে। সন্তান যখন মায়ের গর্ভের অন্ধকার উষ্ণতায় ধীরে ধীরে বেড়ে ওঠে, তখন এক মা তাঁর আধারকে সযত্নলালিত করে সুরক্ষায় মুড়ে রাখেন। কোয়েলের ঢোলা কুর্তির আড়ালে বেবি বাম্পকে ঢেকে রাখার কৌশল এই কথাগুলি অনায়াসেই মনে করিয়ে দেয়। কোয়েলের বেবি বাম্পের গোপনীয়তা রক্ষা দেখে যেন মনে হয়, আরও পাঁচটা মায়ের মতোই কোয়েলও মনে মনে তাঁর গর্ভে সযত্নে বেড়ে ওঠা সন্তানকে দিচ্ছেন মাতৃত্বের অমোঘ আশ্বাস, “চিন্তা করিস না বাবু, আমি তো আছি”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026