রাজ্যের পুলিশ প্রশাসন আসলে পক্ষপাত দোষে দুষ্ট, এই অভিযোগ হামেশাই করতে শোনা যায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে। রবিবার তিনি ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারের তালিকা প্রকাশ করেছেন। ধনখড়ের অভিযোগ, রাজনৈতিক কাজে লাগাতেই অবসরপ্রাপ্ত এই আইপিএসদের দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে।
রাজ্যপালের পক্ষ থেকে বলা হয়েছে,একদিকে অবসরপ্রাপ্ত আইপিএসদের কাজে লাগানো হচ্ছে। অন্যদিকে, বসিয়ে রাখা হয়েছে যোগ্য অফিসারদের। গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই প্রবণতা। মুখ্যমন্ত্রীকে উল্লেখ করেও এইদিন মন্তব্য করেছেন রাজ্যপাল। তিনি বলেছেন,১৯৮৫ সালের আইপিএসদের বেশি করে বেঁছে নেওয়া হয়েছে । ১৯ জন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকে পুনর্নিয়োগ করে তাদের দায়িত্বের তালিকা প্রকাশ করা হয়েছে। এইদিন তিনি দাবি করেছেন, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজটি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত আইপিএসদের আবার দায়িত্ব দিয়ে গণতন্ত্রকে চ্যালেঞ্জ করা হয়েছে বলেও মনে করেন ধনখড়।
পশ্চিমবাংলার দায়িত্ব নেওয়ার পর থেকে ধনখড়ের সাথে নবান্নের বিরোধ তৈরি। শিক্ষা, শিল্প, বাণিজ্য, আইনশৃঙ্খলা সহ সমস্ত বিষয়ে রাজ্যপাল নীতির সমালোচনা করতে শুরু করেন। তৃণমূলের নেতারা রাজ্যপালের বদলে তাকে বলতে শুরু করে পদ্মপাল। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও সমালোচনা করেন তার। তিনি গেরুয়া শিবিরের হয়ে কাজ করছেন বলে অভিযোগ আনা হয় শাসক শিবিরের পক্ষ থেকে। রাজ্যপাল যদিও ইসব অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি ফির প্রশ্ন তোলেন আইন শৃঙ্খলা সম্পর্কে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি সাংবাদিকদের বলেন,”আগুন নিয়ে খেলবেন না, ক্ষমা চেয়ে নিন।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…