রাজ্য

“একমাত্র শিক্ষিত কল্যাণ”, কল্যাণকে ‘জোকার’ বলে ডাকলেন দিলীপ ঘোষ

রবিবার উত্তর দিনাজপুর জেলার করনদিঘী ব্লকের ঝাড়বাড়ির প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক জনসভায় যোগ দিতে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের “দুয়ারে দুয়ারে সরকার” প্রকল্পকে ‘যমের দুয়ারে সরকার’ বলে কটাক্ষ করলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

‘পিকে এখন কাজ করছে তৃণমূলের ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ করছেন, তৃণমূলের আম্ফান বা ঝড়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করেনি এখন নিজেদের ঘর সামলাতে প্রশান্ত কিশোর কে দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। যদিও তৃণমূলের ঘরের খুঁটি নড়ে গেছে সেটা আর ঠিক সম্ভব না।” রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রশমন করতে পিকে, পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন,” শেষ দিন চলে এসেছে এই সরকারের। তৃণমূলের বর্ষীয়ান নেতা সাংসদ সৌগত রায়ও তা বুঝে গিয়ে দলকে ডুবন্ত জাহাজের সাথে তুলনা করেছেন”। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এইদিন জোকার বলে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি।

দিলীপ ঘোষ এইদিন আরও বলেছেন,”রাজ্যে একজন মাত্র শিক্ষিত লোক আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি একজন কমেডিয়ান। মানুষ কমেডি শুনে উপভোগ করছেন।” রবিবার পূর্বস্থলিতে একজন গেরুয়া শিবিরের কর্মীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। তার বক্তব্য,”তৃণমূল কংগ্রেস এখন পাগল হয়ে গিয়েছেন, কেবল হিংসা দিয়ে খুন করে বিজেপিকে আটকানোর চেষ্টা করছেন যা অসম্ভব। রাজ্যের মানুষ গেরুয়া শিবিরকে গ্রহণ করছে। আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026