খেলা

Virat Kohli: ফাঁস হল কোহলির হোটেল রুমের ভিডিও, ক্ষিপ্ত প্রতিক্রিয়া অনুষ্কা-ঊর্বশীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। আগামীকাল সুপার-১২ এর গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে পারফরমেন্সের আগে সংবাদ শিরোনামে উঠে এলো ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির নাম। বর্তমানে সংবাদমাধ্যমে বেশ আলোচিত হচ্ছেন ভারতীয় এই ক্রিকেটার। এমনকি ক্রিকেটারদের জীবন হুমকিতে রয়েছে বলে মনে করছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী উর্বশী রাউতেলা।

কড়া নিরাপত্তার মধ্যে ভারতীয় ক্রিকেটাররা থাকলেও এদিন বিরাট কোহলি রুমের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মনে করা হচ্ছে, হোটেলের কাজে নিযুক্ত কোনো কর্মচারী এমন কাজ করেছেন। বিরাট কোহলির রুমের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী ঊর্বশী। তিনি তার ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে বলেন, “এ ধরনের অপেশাদারি আচরণ সহ্য করা যায় না। এটা নিন্দনীয়।” উর্বশীর এই ইনস্টাগ্রাম স্টোরি এখন খুব ভাইরাল হয়ে যাচ্ছে।

পাশাপাশি বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী এবং প্রযোজক অনুষ্কা শর্মা বিষয়টি এক হাতে নিয়েছেন। তিনি বলেছেন,”একজনের অনুমতি ছাড়া তার রুমের ভিডিও করার অধিকার কারও নেই। যদি হোটেলের কর্মচারী এমনটা করতে পারেন তবে বিরাট কোহলির নিরাপত্তা নিয়ে সন্দেহ করতে হয়।” উল্লেখ্য, দীর্ঘ তিন বছর ধরে ধারাবাহিক ব্যর্থতার পর এশিয়া কাপের মধ্য দিয়ে রানে ফিরেছেন কিং কোহলি। এমনকি চলমানরত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে অর্ধশত রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রায় একার বদৌলাতে ম্যাচ জিতিয়ে সংবাদ শিরোনামে রয়েছেন তিনি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026