খেলা

Rohit Sharma: ২০২৪ বিশ্বকাপের পূর্বে ছাঁটাই হবেন অধিনায়ক রোহিত শর্মা, বোর্ড কর্তার মন্তব্যে শোরগোল

আগামী ১৩ই নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসরের সমাপ্তি ঘটতে চলেছে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারত অন্যতম দাবিদার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ইতিমধ্যে সুপার-১২ এর প্রথম তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জয় নিশ্চিত করে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ২২ গজের মহারণে মুখোমুখি হতে চলেছে ভারত। চলতি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাতে হলে আজকের ম্যাচ উভয় দলের জন্য অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের সমাপ্তি হওয়ার পূর্বে আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি মানচিত্র তৈরি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দল নির্বাচকরা। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের লজ্জা জনক পারফরম্যান্স থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা শুরু করেছে রজার বিনির বোর্ড। ২০২৩ ওডিআই বিশ্বকাপ শেষে ভারতীয় দলে রোহিত শর্মার অস্তিত্ব নিয়ে কথা বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা জানান, “আমরা ওকে টি-টোয়েন্টি ফরম্যাট ছাড়তে বলছি না, তবে সবার বোঝা উচিত বর্তমানে রোহিত শর্মার বয়স ৩৫। আসন্ন ২০২৪ বিশ্বকাপের সময় তার বয়স গিয়ে দাঁড়াবে ৩৭। যেটি যে কোন ক্রিকেটারের জন্য অবসরের সময় বলে মনে করা হয়। সেজন্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক প্রস্তুত করার চেষ্টা করবে ইন্ডিয়া।”

এদিকে রোহিত শর্মার অনুপস্থিতিতে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটের ক্ষেত্রে ভারতীয় দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন উঠেছে। সূত্রের খবর, ২০২৪ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নেতৃত্ব হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়ায় পরিকল্পনা করছে বিসিসিআই। পাশাপাশি কে এল রাহুল এবং ঋষভ পন্থের কথাও ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক মন্ডলীরা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026