সম্প্রতি স্বচ্ছতা অ্যাওয়ার্ড ২০১৯ প্রকাশ করলো অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যেই লিস্টে দেখা যাচ্ছে স্বচ্ছ ও নিরাপদ বিমানবন্দর হিসেবে শীর্ষে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সারা দেশের মোট ১৩টি বিমানবন্দরের মধ্যে আটটির পরিচালনা করে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। যেগুলি হল কলকাতা, চেন্নাই, জয়পুর, আহমেদাবাদ, পুনে, গোয়া, গুয়াহাটি এবং লখনউ। এছাড়া দিল্লী, মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং কোচিন বেসরকারি বিমানবন্দরের আওতায় পড়ে।
এয়ারপোর্ট অথিরিটি অফ ইন্ডিয়ার পরিচালিত বিমানবন্দরগুলির মধ্যে স্বচ্ছতায় চেন্নাই এবং জয়পুরকে পেছনে ফেলে সেরার শিরোপা পেয়েছে দমদম বিমানবন্দর। যেই তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই এবং জয়পুর বিমানবন্দর।
আরও পড়ুন : ফাঁসির দিন চূড়ান্ত, মৃত্যুর আগে পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেল নির্ভয়া কান্ডের ২ মূল অভিযুক্ত
টার্মিনাল ও শৌচালয়ের পরিচ্ছন্নতার জন্য এই শিরোপা জিতেছে কলকাতা। আর আগে শৌচালয়ের অবস্থা নিয়ে যাত্রীদের তরফ থেকে অনেক অভিযোগ ছিল।তবে গত বছরের মাঝামাঝি এই পরিস্থিতি পাল্টাতে থাকে। একাধিক নতুন পদক্ষেপ নিয়েই তারা এই সাফল্য পেয়েছেন বলে মনে করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…