অফবিট

দীর্ঘ ১৩ বছর পরে খাঁচা থেকে বেরিয়ে সিংহটি ঠিক যা করলো, দেখুন এই ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জি : বনে যে পশুটির গর্জনে চারিদিক এ থরহরি কম্প শুরু হয়ে যায়, প্রত্যেকটা পদক্ষেপ মানুষের হৃদয়ের কম্পন কে বাড়িয়ে তোলে, যার ভয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে পড়ে, সেই বনের রাজার একটি অসহায় ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যা দেখলে সত্যিই আপনার চোখে জল আসবে। এতদিন সিংহটিকে আটকে রাখা হয়েছিল সার্কাসের জন্য খাঁচার মধ্যে। ১৩ বছর পর এই প্রথম সিংহটিকে খাঁচা থেকে বার করার পরে সে মনের আনন্দে মাঠে খেলে বেড়াচ্ছে এবং ১৩ বছর পর এসে প্রথম খুঁজে পেয়েছে সে তার মুক্তি।

জন্ম থেকেই সিংহটি শিখেছে শুধু মানুষকে আনন্দ দিতে, তার খেলাতে মানুষ আনন্দ পেয়ে হাততালিও দিয়েছে। কিন্তু মুক্তির আনন্দ সে পাইনি। আই. এফ. এস অফিসার সুশান্ত নন্দ প্রথম এই ছবিটি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তিনি ভিডিওটি সম্পর্কে বলেন সিংহটি ১৩ বছর পরে প্রথম মাটি এবং ঘাসের উপর স্পর্শ করছে। সে এমনভাবে ঘাসের উপরে ঘুরে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে তার বয়স অনেকটা ছোট, একটা ছোট্ট সিংহ ছানা। মুক্তির আনন্দে সিংহটির বয়স এক ধাক্কায় অনেকটা কমে গেছে।

পরাধীনতার বেড়াজালে কেই বা থাকতে চায় বলুন? মানুষ থেকে বনের পশু সকলেই চায় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে। জীবিকার তাগিদে পশুগুলোকে খেলা দেখানোর জন্য নিয়ে আসা হয় বটে কিন্তু তাদের জায়গা কি সত্যি খাঁচার ভেতরে? কিন্তু এটাও ঠিক এরা খেলা দেখা না দেখালে সার্কাসের মতো এই ধরনের বিনোদনের ক্ষেত্রগুলি প্রায় বন্ধ হয়ে যাবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026