নিউজ

মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের

বর্তমানে চীনের সবথেকে বেশি চিন্তার বিষয় হলো নভেল করোনা ভাইরাস, চীন সরকারের মাথায় চিন্তার হাত রাখার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। চীনে বর্তমানে মহামারীর আকার নিয়েছে এই অতি ছোঁয়াচে ভাইরাস। যার বিস্তার নিতে খুবই কম সময় লাগে। অতি দ্রুত ছড়িয়ে পড়া এই ভাইরাসকে আটকাতে রীতিমতো হিমসিম খাচ্ছে চীনা সরকার। এই ভাইরাসের উৎসস্থল চীনের হুবেই প্রদেশের উহান শহরে। সেখানে এক মাংসের বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসের ফলে সবথেকে বেশি মৃত্যু হয়েছে উহান শহরেই। রাস্তাঘাট হয়েছে জন শুন্য। জানা গিয়েছে, এখনো পর্যন্ত পাওয়া খবর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২,৩৪৫। এবং আক্রান্তের সংখ্যা ৭৬,২৮৮ জন। খবর, WHO এর বিশেষ একটি দল শনিবার যাবে তদন্ত করতে।

শনিবার চীনের স্বাথ্য দফতরের তরফ থেকে জানান হয়েছে, ৩১ প্রদেশের মধ্যে ১০৯ জনের নতুন করে মৃত্যুর খবর মিলেছে। চীনের বাইরেও মিলেছে মৃত্যুর খবর, আরও ২৫ টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। চীনের বাইরে অন্যান্য দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।

আরও পড়ুন : CAA নিয়ে চিন্তার কিছু নেই, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক সেরে বললেন উদ্ভব ঠাকরে

এই মারণ ভাইরাসের সংক্রমণ পরীক্ষার জন্য নয়া পদ্ধতির আশ্রয় নিচ্ছে চিন। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সংক্রমণ নির্ধারণের পদ্ধতি বদলিয়েছে চীন সরকার। এর ফলে নিশ্চিতভাবে করোনা ভাইরাস সংক্রামিতের সংজ্ঞা বদলেছে। তার ফলে করোনাভাইরাসের আঁতুড়ঘর হুবেই প্রদেশে নতুন করে সংক্রমণের ঘটনাও কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026