বসন্ত সঙ্গে সঙ্গেই প্রবেশ করতে চলেছে ঝড় ঝঞ্ঝা। ঘূর্ণাবর্তের প্রভাবে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে টানা তিন দিন থাকবে এই বৃষ্টির রেশ। আগামী ২৪ তারিখ প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঝাড়খণ্ড ও বিহারের সীমান্তবর্তী এলাকায় সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে প্রবল ঝোড়ো হাওয়ার দাপট। বৃষ্টি ও ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতি আটকাতে রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।
আরও পড়ুন : মৃত্যু বেড়ে ২৩৪৫, মৃত্যু ঠেকাতে নতুন পদ্ধতির আশ্রয় চীন সরকারের
বুধবারের পর থেকে বৃষ্টির প্রভাব ধীরে ধীরে কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই ঝড় ও বৃষ্টির ফলে উষ্ণতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে। শীতের শেষে হঠাৎ করে উষ্ণতার পারদ অস্বাভাবিক ভাবে বেড়ে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছিল, তা থেকে রেহাই মিলতে পারে বলে মনে করছেন আবহবিদরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…