রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ পার হয়ে গেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮ জন। ফলে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৫ থেকে বেড়ে ৪২৩ হয়েছে। গত একদিনে রাজ্যে করোনাতে মৃত্যু হয়নি ফলে স্মৃতির সংখ্যা ১৮ আছে। তবে সুস্থ হয়েছেন আরও ২ জন। রাজ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৫ জন।
যদিও কেন্দ্রের পরিসংখ্যানের সাথে রাজ্যের করোনা আক্রান্তের পরিসংখ্যানের বিস্তর ফারাক অব্যাহত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৫৭১ জন। মৃতের সংখ্যা কেন্দ্রের পরিসংখ্যানে ১৮-ই আছে। তবে সুস্থ হয়েছেন ১০৩ জন। যদিও রাজ্যের পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনা নিয়ে কোনও তথ্যই লোকানো হয়নি।
আজ রাজ্য সরকারের বুলেটিনে বলা হয়েছে রাজ্যে মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৯ হাজার ৮৮০ জন। সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৭২৬ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২৩ হাজার ৬১৮ জন। রাজ্যের হাসপাতালে আইসোলেশনে এখনও পর্যন্ত ভর্তি হয়েছিলেন ৩ হাজার ৭২৬ জন। যার মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৩ হাজার ৫১৯ জনকে। আইসোলেশন আছেন ২০৭ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…