নিউজ

৩০ শে জুন পর্যন্ত রাজ্যে কোন জমায়েত করা যাবে না, জানাল যোগী সরকার

স্টাফ রিপোর্টার: সামাজিক দূরত্বই করোনা সংক্রমণের থেকে বাঁচার একমাত্র উপায়। আর সেই পথেই হাঁটল উত্তরপ্রদেশের সরকার। দেশে চলছে দ্বিতীয় দফার লকডাউন। যার মেয়াদকাল আগামী ৩রা মে। যদিও কেন্দ্রের তরফে লকডাউন নিয়ে কোনো সরকারি নির্দেশ জানানো হয়নি তা আরও দীর্ঘায়িত করা হবে কিনা। কিন্তু উত্তরপ্রদেশ সরকার রাজ্যে আগামী ৩০শে জুন পর্যন্ত সামাজিক অনুষ্ঠান, সমস্ত রকমের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল।

যদি কেন্দ্রের তরফে আগামী ৩রা মে এর পর লক ডাউন তুলে নেওয়া হয় তবুও উত্তরপ্রদেশে সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, জন্মদিনে লোক জমায়েত কিছুই করা যাবে না আগামী ৩০শে জুন পর্যন্ত। পরে সরকারের তরফে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হলে তা জানিয়ে দেওয়া হবে। বিয়েবাড়ি, জন্মদিন বা যে-কোন ধর্মীয় সমাবেশে প্রচুর মানুষের জমায়েত হয়। যা এই মুহূর্তে একেবারেই অনুচিত। যেভাবে দেশে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাতে করে সামাজিক দুরত্ব বজায় রেখে ভাইরাসকে প্রতিরোধ করা একটি বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।

উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আগামী ৩০শে জুন পর্যন্ত রাজ্যের কোথাও ভিড় বা জমায়েত করা চলবে না। নতুন গাইডলাইনে এমন নির্দেশই দেওয়া হয়েছে। যদিও উত্তরপ্রদেশে স্কুল কলেজ ৩০ জুনের আগেই খুলে যাওয়ার কথা ছিল। কিন্তু তা এখন হয়তো আরও পিছোতে পারে। তাই যোগীর সরকার আগামী আরও দু’মাস রাজ্যে সামাজিক দূরত্বকেই প্রাধান্য দেবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026