নিউজ

কলকাতা বইমেলায় বিক্ষোভ, রাহুল সিনহা ঘিরে চরম অশান্তি

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখা গেছে দেশজুড়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভে উত্তপ্ত অবস্থা দেখা গেছে, নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে গণ্ডগোল এর থেকে এবার রেহাই পেল না আন্তর্জাতিক কলকাতা বইমেলা। শনিবার বিকেলে কলকাতা বইমেলায় সিএএ বিরোধকে কেন্দ্র করে গণ্ডগোল বড় আকার ধারণ করে। বিজেপির স্টলের সামনে এপিডিআর কর্মীরা বিক্ষোভ দেখানোর পর বিকেল সাড়ে চারটে নাগাদ বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা মেলায় পৌঁছতেই চরম অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। চলতে থাকে ধাক্কাধাক্কি, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে বিধাননগর পুলিশ আটক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংশোধিত নাগরিকত্ব আইন কে কেন্দ্র করে গন্ডগোলের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বইমেলার ৭ নম্বর গেট। এসব করে প্রচারের আলোয় আসতে চাইছে তৃনমূলের স্তাবক কিন্তু আমরা সেটা হতে দেব না বললেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।

আরও পড়ুন : গেরুয়া দল ৫০টির বেশি আসনে জিতে দিল্লিতে সরকার গঠন করবে : মনোজ তিওয়ারি

গণ্ডগোলের খবর পেয়েই বইমেলার বিভিন্ন প্রান্তে লোকে লোকারণ্য হয়ে যায় বইমেলা। এরপর রাহুল সিনহা মেলা ছেড়ে বেরিয়ে যাবার পরও বিক্ষোভ চলতে থাকে, আটক করা এপিডিআর কর্মীদের মুক্তি দেওয়ার দাবী জানানো হয়। বিক্ষোভকারীরা বলেছে সারা বইমেলা জুড়েই সিএএ-এর বিরুদ্ধে প্রচার চলছিল। বিজেপির স্টলের সামনে যেতেই বিজেপি কর্মীরা প্ররোচনা তৈরি করে বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু বিক্ষোভকারীদেরই আটক করে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। তবে এখন অবস্থা নিয়ন্ত্রনে আছে বলে জানিয়েছে পুলিশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026