খেলা

হাড্ডাহাড্ডি লড়াই করে সিরিজ হারল ভারত

অকল্যান্ডে দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে ২২ রানে হারিয়ে সিরিজ জিতে নিলো নিউজিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০ তে এগিয়ে যাওয়ায় তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষাতে পরিনত হলো। এই নিয়ে আন্তর্জাতিক একদিনের ম্যাচে ভারতের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেল নিউজিল্যান্ড। বিশ্বকাপ সেমিফাইনালের পর এই সিরিজে পরপর দুই ম্যাচে ভারতকে পর্যদুস্ত করলো তারা।

টসে জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিউজিল্যান্ডের দুই ওপেনার শুরুটা ভালো করলেও মাঝের ওভার গুলিতে দুরন্ত কামব্যাক করে ভারত। গাপটিলের ৭৯ ও টেলরের অপরাজিত ৭৩ রানের উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৭৩ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন যুজবেন্দ্র চাহাল। এছাড়া শার্দুল ঠাকুর দুটি ও রবীন্দ্র জাদেজা একটি উইকেট নিয়েছেন।

আরও পড়ুন : ফের মাঠে নামবেন যুবরাজ, প্রথম ১১ জনের দলে জায়গা পেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান

রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যেই ভারত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। রবীন্দ্র জাদেজা শেষ পর্যন্ত ক্রিজে লড়াই চালিয়ে যান কিন্তু তা ভারতের জয়ের পক্ষে যথেষ্ট হয়ে উঠেনি। সর্বোচ্চ ৫৫ রান করেন তিনি। এছাড়া শ্রেয়স আইয়ার ৫২ রান এবং নবদীপ সাইনি ৪৫ রান করেন। নিউজিল্যান্ডের চার বোলার সাউদি, বেনেট, জেমিসন ও গ্র্যান্ডহোম দুটি করে এবং নিশাম একটি উইকেট দখল করেছেন। কাইল জেমিসন ব্যাট হাতে মূল্যবান ২৫ রান এবং ২ টি উইকেট নেয়ার জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026