নিউজ

বাতিল হতে পারে শিয়ালদহ মেইন লাইনের ৩০০ এর বেশি ট্রেন

মেইন লাইনে শিয়ালদহ শাখায় বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। রবিবার থেকে ৮ দিন যাবদ বাতিল করা হবে প্রায় ৩০০ এর মতো ট্রেন। জানা গিয়েছে, শিয়ালদহের অটোমেটিক সিগনালিং- এর কাজের জন্য বাতিল করা হবে বেশ কিছু ট্রেন। রবিবার দুপুর ১২ টা থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি সকাল ১০ টা পর্যন্ত বাতিল করা হবে বেশ কিছু লোকাল ট্রেন। এরমধ্যে রয়েছে কল্যানি সীমান্ত লোকাল, কল্যানি লোকাল সহ শিয়ালদহ নর্থ সেকশনের মেইন লাইনের বেশ কয়েকটি ট্রেন।

রেলের তরফে জানানো হয়েছে, আপ এবং ডাউন মিলিয়ে মোট ৩০০ টির মতো লোকাল ট্রেন বাতিল করা হবে। কিছুদিন আগেই ট্রেন বাতিল করার জেরে প্রবল বিক্ষোভ দেখায় যাত্রীরা। তাদের অভিযোগ, কোনো নোটিশ জারি না করেই হঠাৎই বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল পরিষেবা। যার জেরে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। উল্লেখ্য, একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাই রেলের তরফে আগেই দিয়ে দেওয়া হয়েছে নোটিশ। তবে আশঙ্কা করা যাচ্ছে পরিস্থিতি জটিল হবে। এতে টালা ব্রিজ বন্ধ থাকারও বিরাট প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন : কলকাতা বইমেলায় বিক্ষোভ, রাহুল সিনহা ঘিরে চরম অশান্তি

কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হবে যার মধ্যে শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, নৈহাটি লোকার, নৈহাটি-রানাঘাট লোকাল রয়েছে। তবে কিছুটা স্বস্তির খবর, সব দিন সমস্ত ট্রেন বাতিল হবে না। দিন ভাগ করে নির্দিষ্ট সংখ্যায় ট্রেন চালাতে চাইছে রেল।

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026