করোনার জন্য দীর্ঘদিন বন্ধ পরিবহন ব্যবস্থা। রাজ্যের গ্রিন জোনে বাস চলার অনুমতি রাজ্যের পক্ষ থেকে মিললেও বাসের ভাড়া বাড়াতে চায় বাসের মালিক সংগঠন। আর গতকাল নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও বাস ভাড়া বৃদ্ধির ইঙ্গিত মিলেছে।
তিনি এদিন গ্রিন ও অরেঞ্জ জোনের পাশাপাশি রেড জোনেও বাস, ট্যাক্সি চালুর পরামর্শ দেন। তিনি বলেন যে রেড জোনে বাস, ট্যাক্সি চললেও তা নির্দিষ্ট জেলার মধ্যেই থাকবে। আর ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। বেসরকারি বাসের ক্ষেত্রে ভাড়া গাড়ি মালিকেরা নিজেরা ঠিক করে নেবেন বলে তিনি জানিয়েছেন। এই বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বাস মালিক সংগঠনগুলির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।
বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী গ্রিন ও অরেঞ্জ জোনে বাস চালানোর অনুমতি দিয়েছিলেন। কিন্তু বাস মালিক সংগঠনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির দাবিতে তারা বাস চালায়নি। মুখ্যসচিব বলার পরেও তারা ভাড়া বৃদ্ধিতে অনড় ছিল। ফলে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও গ্রিন ও অরেঞ্জ জোনের জেলাগুলিতে বাস চলতে দেখা যায়নি। তবে এই গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রেও ২০ জন যাত্রী নিয়ে যাবার কথা বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…