বিনোদন

নীল ছবির পর্ন তারকা সানি লিওয়ন, প্রথম কাজেই উপার্জন এক লক্ষ ডলার

কৌশিক পোল্ল্যে: ছোট থেকেই অর্থ উপার্জনের প্রবল ইচ্ছে ছিল এই পাঞ্জাবি মেয়েটির মধ্যে, যেহেতু পরিবারের নানান অসুবিধা ও নিত্যদিনের অশান্তি দেখে সে বড় হয়েছে। স্বপ্ন ছিল বড় হয়ে নার্স হবেন, সেই মতো পড়াশোনাও চলছিল, হঠাৎই জীবন বাঁক নিল এক অন্য পথে, তারপরই বদলে গেল সবকিছু। সেই পাঞ্জাবি মেয়েটি পাড়ি দিল আমেরিকায়। করনজিৎ কৌর (বোহরা) থেকে তিনি হলে উঠলেন নীলদুনিয়ার পরী সানি লিওনি।

সংসারের টানাপোড়েনের মাঝেই বন্ধুর দৌলতে পেয়ে যান একটি এজেন্সির খোঁজ, তারাই নগ্ন ফটোশ্যুট থেকে শুরু করে নীল চিত্র( ব্লু ফিল্ম) সবটাই তৈরি করতেন। তাদের সঙ্গে যোগাযোগ করে প্রথমে ফটোশ্যুটের কাজ জুটিয়ে ফেলেন তিনি, বয়স ছিল মাত্র উনিশ বছর। প্রথম কাজেই উপার্জন হয়েছিল এক লক্ষ ডলার যার পুরোটাই তিনি তুলে দেন পরিবারের হাতে। তার ভাই সব সত্যিটা জানলেও বেশিদিন চেপে রাখতে পারেননি। এরপরই একের পর এক প্রজেক্টে তিনি হয়ে ওঠেন পর্নজগতের এক চেনা মুখ।

পর্নতারকা হিসেবে যথেষ্ট কাজ করার পর স্বামীর সঙ্গে তিনি ভারতে আসার সিদ্ধান্ত নেন। এরপর এদেশের ফিল্মসিটিতে ‘রাগিনি এম এম এস ২’ এর মাধ্যমে বিশেষ পরিচিতি লাভ করেন বেবিডল। এরপর সিনেমার যাত্রা আরও এগোতে শুরু করে, জ্যাকপট, কুছ কুছ লোচা হ্যায় ইত্যাদি তার অভিনীত ছবিগুলির মধ্যে অন্যতম। আইটেম ড্যান্সার হিসেবেও এই ইন্ডাস্ট্রিতে তার যথেষ্ট সুনাম রয়েছে। শাহরুখ খানের ছবি ‘রেইস’ এ ‘ল্যায়লা’ গানে দুর্দান্ত নেচে দর্শকদের মন জিতে নেন সানি।

স্বামী ড্যানিয়েল সহ তিন সন্তানের সঙ্গে আমেরিকা ও ভারত দুই দেশেই পালা করে থাকেন সানি। সিনেমার কাজ থেকে সরে এলেও জনপ্রিয় টিভি শো ‘স্পিলিট্সভিলায়’ তাকে বেশ কয়েকটি সিজনে সঞ্চালনা করতে দেখা গিয়েছে। এছাড়াও অনাথ শিশুদের মানোন্নয়নে ও তাদের নানারকম সুযোগ সুবিধা প্রদান করতে বিভিন্ন এনজিও সংস্থার সঙ্গে কাজ করছেন তিনি, নিয়েছেন অগনিত শিশুর দায়িত্বভার। পর্নতারকা হয়ে কেরিয়ারের শুরুটা করলেও বর্তমানে তিনি সুখী ও দাম্পত্য জীবনে ফিরে এসেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026