খেলা

দিন-রাত টেস্টের জন্য গোলাপি আলোয় সেজে উঠছে শহর কলকাতা

তড়িৎ ঘোষ : ভারতবর্ষের মাটিতে প্রথমবারের জন্য হতে চলেছে দিন-রাতের টেস্ট। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পরেই দিন-রাতের টেস্ট হওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়। বাংলাদেশের বিরুদ্ধে হতে চলা দ্বিতীয় টেস্ট অর্থাৎ ২২-২৬ শে নভেম্বর ইডেন গার্ডেনে বসবে গোলাপি বলের টেস্টের আসর।

সূত্রের খবর গোলাপি বলের টেস্ট ম্যাচের আগে কলকাতার রাজপথ গোলাপি আলোয় আলোকিত হয়ে উঠতে চলেছে। এক্ষেত্রে সিএবি ও কলকাতা পৌরসভা যৌথভাবে কাজ করবে। এছাড়াও সিএবি কলকাতা শহর জুড়ে এই ম্যাচের হোডিং লাগাতে চলেছে।

এই ঐতিহাসিক ম্যাচটিকে ক্রিকেট প্রেমীদের কাছে স্মরণীয় করে রাখার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে সিএবি। অলিম্পিক জয়ী ও একঝাঁক তারকা সহ দুই দেশের প্রধানমন্ত্রী আসছেন এই ম্যাচ দেখতে। এছাড়াও থাকছে আরো অনেক চমক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026