নিউজ

অতিরিক্ত সময়ের দাবি মঞ্জুর না হওয়ায় রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাচ্ছে শিবসেনা

অরূপ মাহাত: মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে এবার আদালতের দ্বারস্থ হতে চলেছে শিবসেনা। তাদের অভিযোগ সরকার গঠনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপিকে আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হলেও। শিবসেনাকে দেওয়া হয়েছে মাত্র চব্বিশ ঘন্টা সময়।

এমনকি শিবসেনার পক্ষ থেকে আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে রাজ্যপাল ভগত সিং কোশারীর সাথে সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বাহাত্তর ঘন্টা সময় চাইলে রাজ্যপাল তা মঞ্জুর করেননি। ফলে রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা। এই ব্যাপারে শিবসেনাকে সাহায্য করতে এবং শিবসেনার হয়ে আদালতে মামলা লড়তে রাজি হয়েছেন বর্ষীয়ান আইনজীবী, প্রাক্তন আইনমন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিব্বাল।

প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় সরকার গড়তে বিজেপিকে দেওয়া সময় শেষ হলে রাজ্যপাল মহারাষ্ট্র বিধানসভার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে সরকার গড়ার জন্য আমন্ত্রণ জানান। শিবসেনাকে সময় দেওয়া হয় চব্বিশ ঘন্টা। সেই সময়ের মধ্যে এনসিপির সমর্থন পেলেও কংগ্রেসের সমর্থন আদায় করতে পারেনি শিবসেনা নেতৃত্ব। ফলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য অতিরিক্ত সময় চান তারা। কিন্তু রাজ্য তাদের সময় না দিয়ে তৃতীয় বৃহত্তম দল এনসিপিকে সরকার গড়তে আমন্ত্রণ জানান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026