নিউজ

কলকাতায় মোট আক্রান্ত ৪০৪, জারি হল কড়া সতর্কতা

অন্যান্য রাজ্যগুলির সাথে সাথে এই রাজ্যেও ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ৪০৪। এর ফলে উদ্বিগ্ন পুরসভার মেয়র থেকে শুরু করে স্বাস্থ্যভবনের কর্তারা। তবে সংক্রমণ বাড়লেও, নতুন সংক্রমিত জায়গা বাড়েনি। নতুন আক্রান্তের মধ্যে বেশিরভাগই সুপার হটস্পট এলাকা বেনিয়াপুকুর, পার্কসার্কাস ও জোড়াসাঁকোর। এছাড়া তিনি আরও জানান কলকাতায় মোট সংক্রমিত এলাকা ২২৭ টি।

স্বাস্থ্যভবনের দেওয়া একটি তথ্য অনুযায়ী, শহরের সংকীর্ণ এলাকাগুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। ২২, ২৩, ৬২, ৬৪ ও ৬৬ নম্বর ওয়ার্ড গুলিতে রয়েছে বেশিরভাগ করোনা আক্রান্ত বাসিন্দা। শুধু তাই নয় কলকাতা শহরের ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০৫ টিতে সংক্রমিত ব্যক্তি পাওয়া গেছে। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “বেশি জনঘনত্বযুক্ত অঞ্চলে লকডাউন ঠিকঠাকভাবে মানা হয়নি, তাই সংক্রমণের হার এতো বেড়ে গেছে। তবে নতুন রোগীর খবর জানলেই সেখানে জীবাণুনাশক স্প্রে এবং তার পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে।”

এছাড়া ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, “রাজ্য স্বাস্থ্যদফতরের নির্দেশ ও গাইডলাইন মেনে রোগীরা হোম আইসোলেশনে থাকতে পারে। তবে পুরসভার স্বাস্থ্যকর্মীরা নিয়মিত তার উপর নজরদারি চালাবেন। এছাড়া যারা সুস্থ হয়ে বাড়ি ফিরবেন তাদের ওপরেও টানা ১৪ দিন নজরদারি চালাবেন স্বাস্থকর্মীরা

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026