নিউজ

নবান্নের সিদ্ধান্তে রাতেই বদলি হাওড়ার পুর কমিশনার

গতকাল হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নবান্নের। কাল রাতেই বদল করা হল হাওড়ার পুলিশ কমিশনারকে। পুলিশের উপর হামলার ঘটনায় হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে বদক করা হয়েছে। গতকাল রাতেই নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে হাওড়ার পুর কমিশনারের জায়গায় এখন অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত দায়িত্ব নেবেন। আর প্রাণী সম্পদ দফতরের যুগ্ম সচিবের দায়িত্বে থাকবেন বিজিন কৃষ্ণা।

গতকাল বিকেলে হাওড়ার টিকিয়াপাড়ার বেলসিয়াস রোড যেটা কনটেনমেন্ট এলাকার অন্তর্গত, সেখানে একটি বাজারে ফল কিনতে গিয়ে বহু মানুষের জমায়েত হয়। এই দেখে পুলিশ লাঠি নিয়ে আসেন। পুলিশকে দেখে জনতা পুলিশের উপর হামলা শুরু করে। শুরু হয় পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। আহত হন কয়েকজন পুলিশ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এছাড়া পুলিশের গায়ে পিছন থেকে লাঠি মারতে দেখা যায় একজন জনতাকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয় যে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে, এর পরেই মুখ্যমন্ত্রী রিটুইট করেন। ফলে বিষয়টি আরো জোরালো হয়। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে ব়্যাফ নামাতে বাধ্য হয় পুলিস। কিন্তু জনতা প্রথমে ব়্যাফকে ঘিরে ধরে। পরে ব়্যাফকে তাড়াও করে। এই খবর শুনে  হাওড়া থানা ও ব্যাঁটরা থানার বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026