ভারতের যে যে রাজ্যে করোনাতে মৃতের সংখ্যা শূন্য, দেখে নিন
করোনা ভাইরাসের কবলে গোটা দেশ। ঝড়ের গতিতে বাড়ছে সংক্রমণ। তার সাথেই মৃতের হার ও বাড়ছে। তবে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই মারণ ভাইরাস এখনও উত্তর-পূর্ব ভারতে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। উত্তর-পূর্ব ভারতের ৫ রাজ্য বর্তমানে করোনা মুক্ত। আর বাকি ৩ রাজ্যতে সংক্রমণের হার প্রায় কমে এসেছে। যে ৫ রাজ্য সংক্রমণমুক্ত, সেগুলি হল- সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা।
আর বাকি ৩ রাজ্য অসম, মেঘালয়, মিজোরামে সংক্রমণের হার কমছে। সরকারি রিপোর্ট অনুসারে অসমে ৮ জন, মেঘালয়ে ১১ জন, ও মিজোরামে ১ জন বর্তমানে সংক্রমিত আছেন। এরা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বলে চিকিৎসকরা আশা করছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় এই ৩ রাজ্যে নতুন করে সংক্রমণের খবর পাওয়া যায়নি।
এদিকে দেশে আক্রান্তের হার ক্রমেই বাড়ছে। আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১ হাজারের গন্ডি পার করেছে। তবে সুস্থ হয়েছেন ৭ হাজার জনের বেশি মানুষ। মৃতের সংখ্যার ৫০ শতাংশের বেশি রয়েছে ৩ রাজ্যের মধ্যে। দেশের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ৪০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…