নিউজ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ পার, আক্রান্তের নিরিখে শীর্ষে ট্রাম্পের দেশ

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ৩১ লক্ষ ছাড়িয়ে গেছে। কিছুতেই রাশ টানা যাচ্ছে না। ক্রমেই এই মারণ ভাইরাস ভয়ঙ্করতম আকার নিচ্ছে। প্রাণ কেড়েছে ২ মুখের বেশি মানুষের। বিশ্বে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ১৬ হাজার ৪০৬ জন। এদের মধ্যে করোনার বলি হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ১৫২ জন। যদিও এই মারণ ভাইরাসের কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ৯ লক্ষ ২৮ হাজার ৬০৭ জন।

গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের। আমেরিকাতে আক্রান্তের সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখনও পর্যন্ত আমেরিকাতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ১২ হাজার ৫৮২ জন। মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৫৫ জনের। আমেরিকাতে শুধুমাত্র নিউইয়র্ক শহরে মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ। এরপরেই রয়েছে ইতালির স্থান। সেখানে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ১ হাজার ৫০৫ জন। মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩৫৯ জন।

স্পেনে আক্রান্তের সংখ্যা ইতালির থেকেও বেশি, কিন্তু সেখানে মৃতের সংখ্যা ইতালির থেকে কম। স্পেনে আক্রান্তের সংখ্যা বাড়তে বাড়তে ২ লক্ষ ৩২ হাজার ১২৮ জন। মৃত্য হয়েছে ২৩ হাজার ৮২২ জন। ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, তুর্কি প্রতিটি দেশেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষের বেশি। এছাড়া অন্যান্য দেশগুলোতেও ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ হাজার পাড় করে গিয়েছে। তার সাথেই রয়েছে মৃতের সংখ্যার হার বৃদ্ধি। ভারতে মৃত্যু হয়েছে ১০০০ জনের বেশি মানুষের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026