বলিউডের অত্যন্ত পরিচিত মুখ, দীর্ঘাঙ্গ, বলিষ্ঠ অভিনেতা…………না তাঁকে আর অভিনেতা বলা চলে না, তিনি এখন ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ। জীবনের পুঁজি উজাড় করে মানুষের পাশে এসে দাঁড়ানো সোনু সুদের কথা নতুন করে বলার কিছু নেই। করোনা আবহয়ে তিনি যেই প্রতিচ্ছবি তাঁর রেখে গেছেন তা সামান্য শব্দ দিয়ে প্রকাশ সম্ভব নয়। পরিযায়ীদের দুঃখ-দুর্দশা তিনি যেভাবে শক্ত হাতে মিটিয়েছেন তা সকলেরই জানা। কখনো দ্বায়িত্ব নিয়েছেন অনাথ শিশুদের তো কখনো হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন।
এবারে ‘ঈশ্বরের দূত’ সোনু সুদকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কাজের আদলে পুজোর মন্ডপ তৈরি করল কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ ক্লাব। এবছর তাদের পুজোর থিমে ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের দুঃখ-দুর্দশা। পরনে নীল শার্ট, চোখে সানগ্লাস, করজোড়ে থাকা এক পরিযায়ী শ্রমিককে পথ দেখিয়ে দিচ্ছেন সোনু সুদ।
কলকাতার পুজোর থিমে পরিযায়ী শ্রমিক আর তাদের ‘ঈশ্বরের দূত’ সোনু সুদ।এই খবর জানতে পেরেই আনন্দে আবদার সোনু বলেন “কলকাতা এলে রসগোল্লা আর মিষ্টি দই খাব।” শুধু আবদার নয়, এই থিম পুজোর জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন সোনু সুদ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…