কর্ণাটক: মৎস্যজীবীদের জালে বড় সাইজের মাছ ধরা পড়ার ঘটনা নতুন নয়। তবে এবার যেটা হল, সেটা সত্যিই বিরল। তবে এবার ঘটনাস্থল দীঘা বা ওড়িশা উপকূল নয়। এবার ঘটনাস্থল কর্ণাটক। সেখানে মৎস্যজীবিদের জালে ধরা পড়েছে ৭৫০ কেজির বিশালাকৃতি মাছ, যা দেখে কার্যত হতবাক মৎস্যজীবীরাই।
মঙ্গলবার নৌকা নিয়ে মাঝসমুদ্রে রওনা হন সুভাষ সাইলান নামে এক মৎস্যজীবী। আর তাঁর জালেই ধরা পড়ে এই শংকর মাছ। এর সঙ্গে আড়াইশো কেজির আরও একটি মাছ জালে ধরা পড়ে। সুভাষ যখন মাছ নিয়ে উপকূলে আসেন, তখন মাছ দুটি বয়ে নিয়ে যেতে একট ক্রেন নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, দৈত্যাকার শংকর মাছটি আসলে জেনাস মোবুলা প্রজাতির। এর মুখ হয় অনেক বড়, শিং-এর মত ধারাল লেজ। এই মাছ বিরল প্রজাতির। ভারতে খুব বেশি সংখ্যায় দেখা যায় না। এই ধরণের মাছ সাধারণত উষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে কর্ণাটকের নাগাসিদ্ধির মৎস্যজীবীদের জালে এমন বিশালাকৃতি মাছ ধরা পড়ার ঘটনা সত্যিই বিরল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…