নিউজ

করোনা পরিস্থিতিতেও রীতি মেনে কলাবউ স্নান করিয়ে পুজো প্রস্তুতি তুঙ্গে শোভাবাজার রাজবাড়িতে

কলকাতা: আজ, শুক্রবার মহাসপ্তমী। আর পূর্বঘোষিত পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই মুখ ভার আকাশের। একে তো চারিদিকে করোনা পরিস্থিতি, তার ওপর আকাশের মুখ ভার, রাস্তাঘাট প্রায় শুনশান বললেই চলে। তার মধ্যেই মণ্ডপ থেকে বাড়িতে, চলছে পুজোর প্রস্তুতি। মন দিয়ে করা হচ্ছে মায়ের আরাধনা। সেরমই নিয়ম মেনেই শোভাবাজার রাজবাড়ির নবপত্রিকা স্নান করানো হয়। তিথি অনুযায়ী রাজবাড়ি থেকে ভোর সাড়ে পাঁচটা নাগাদ নবপত্রিকা স্নানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

উত্তর কলকাতার অন্যতম বনেদিয়ানা পুজো হল শোভাবাজার রাজবাড়ির পূজো। প্রত্যেক বছর এই পুজো নিয়ে বাঙালির মনে আলাদা একটা সেন্টিমেন্ট কাজ করে। কিন্তু বিধি মেনে অনেক নিয়মাবলীর মধ্যে এবারে দর্শনার্থীদের শোভাবাজার রাজবাড়িতে মা দুর্গা দর্শন করতে হবে। তবে সেটাও মাঠ থেকেই। ওপরে ওঠা যাবে না। কুমোরটুলি ঘাটে নবপত্রিকা পুজো আয়োজিত হয় নিয়ম ও নীতি মেনেই। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে লোক কম হলেও সমস্ত নিয়ম মেনেই হচ্ছে পুজো। একাধিক বাড়ির পুজোর নবপত্রিকা স্বান চলছে কুমোরটুলি ঘাটে।

শোভাবাজার রাজবাড়িতে সাধারণত মহালয়ার দিনই মাতৃমূর্তির চক্ষুদান অনুষ্ঠান হয়। কিন্তু এ বছর মহালয়ার পর থেকেই মলমাস পড়ে  যাওয়ায় তা করা গেল না। করোনা-আবহে পুজো নিয়ে অন্যরকম ভাবনাচিন্তা শুরু করেছে শোভাবাজার রাজবাড়ি।

যিনি পুজো করছেন, প্রতিদিন তাঁর ডাক্তারি পরীক্ষা হয়েছে। তিনি সব দিক থেকেই সম্পূর্ণ সুস্থ এটা নিশ্চিত করেই তাঁকে দিয়ে পুজো করানো হচ্ছে। সব মিলিয়ে প্রত্যেক বছরের আনন্দ উল্লাসে মেতে না হলেও নিয়ম মেনে সর্বত্র মা দুর্গার আরাধনা হচ্ছে, এমনটা বলাই যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026