খেলা

সবুজ মেরুন জার্সিতে খেলবে নতুন ক্লাব এটিকে-মোহনবাগান

মোহনবাগানের নামের আগে জুড়ে গেলো এটিকে এর নাম। শতাব্দী প্রাচীন ক্লাবের নতুন নাম হলো এটিকে-মোহনবাগান। শুক্রবার এটিকের কর্তাদের সাথে অনলাইনে মিটিং হয় মোহনবাগান কর্তাদের। সেখানেই এটিকের কর্তারা জানান, মোহনবাগানের নামের আগে এটিকের নাম থাকবে। সেই মত মেনে নেন মোহনবাগানের কর্তারা। সেইমতো নতুন দলের দাম হলো এটিকে-মোহনবাগান। তবে জার্সির রং শতাব্দী প্রাচীন ক্লাবের জার্সির রঙই রাখা হয়েছে। এই বছর আইএসএলে এটিকে-মোহনবাগান খেলবে সবুজ মেরুন জার্সি পরে। এছাড়া দলের লোগোও একই থাকছে। শুধুমাত্র এটিকের নাম থাকবে লোগোতে।

এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেডের কর্তা সঞ্জীব গোয়েঙ্কা মিটিংয়ের পর একটি প্রেস বিবৃতিতে বলেন, “ছোটবেলা থেকেই মোহনবাগান আমার হৃদয়ের খুব কাছের। যে কিংবদন্তিদের মাধ্যমে মোহনবাগান গড়ে উঠেছে তাদের সকলকে আমার প্রণাম। আমরা মোহনবাগানের ঐতিহ্যকে সম্মান জানাচ্ছি এবং মোহনবাগানের ঐতিহ্যশালী সবুজ-মেরুন জার্সিই রাখছি। এটিকে-মোহনবাগানকে বিশ্বমানের দলে পরিণত করাই আমাদের প্রধান লক্ষ্য।” এটিকের আর এক অন্যতম প্রধান কর্তা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, “এটিকে-মোহনবাগানের একসঙ্গে চলাকে স্যালুট জানাচ্ছি। এটিকে-মোহনবাগান ব্র্যান্ড ইতিহাস সৃষ্টি করবে।”

প্রেস বিবৃতিতে আরও জানানো হয়েছে, এটিকে-মোহনবাগান বাংলায় বিশ্বমানের ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে। মোহনবাগানের তরুণ প্রতিভাবান ফুটবলারদের দলে সুযোগ দেওয়া হবে। প্রসঙ্গত, ২০২০ এর জানুয়ারিতে এটিকে-মোহনবাগানের মধ্যে চুক্তি হয়। এই বছর থেকে দুই দল একটিই দল হিসেবে আইএসএলে খেলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026