বিনোদন

করোনার হানা মল্লিক পরিবারে, কোয়েল সহ করোনায় আক্রান্ত গোটা পরিবার

কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস ক্রমাগত মহামারি রূপে বিস্তার লাভ করে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। এবার সেই প্রকোপ সরাসরি ঢুকে পড়ল টলিপাড়ার অন্দরে। টলিউড ইন্ডাস্ট্রির একেবারে শীর্ষস্থানীয় অভিনেত্রী কোয়েল মল্লিক এবার করোনা আক্রান্ত হলেন। বেশ কিছুদিন আগেই অভিনেত্রী লকেট চ্যাটার্জি কোভিড পজিটিভ হন সে খবরে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল। সেই প্রবাহ বজায় থাকল মল্লিক পরিবারে করোনার হানা দেওয়াতে।

নিজেই টুইট করে কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়ে দিলেন অভিনেত্রী। তিনি আরও লেখেন তার বাবা-মা এবং স্বামী নিসপাল সিং ও করোনা আক্রান্ত হয়েছেন। সেই কারণে নিজেদেরকে সেল্ফ-কোয়ারেন্টাইনড করে নিয়েছেন পরিবারের প্রত্যেকে।

দিন পনেরো আগেই পরিবারের সদস্যরা জ্বর, সর্দি ইত্যাদি উপসর্গে ভুগছিলেন। তারপর সকাল থেকেই কোয়েলের পরিবারের করোনা হওয়া নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। সূত্রের খবর অনুযায়ী, খবর জানাজানি হওয়ার পর তারা কারোর ফোনও ধরতে চাইছিলেন না। অবশেষে মৌনতা ভেঙ্গে অফিশিয়ালি টুইট করে নিজেদের অসুস্থতার খবর জানিয়ে দিলেন অভিনেত্রী। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক ও স্ত্রী দীপা মল্লিক কোভিড পজেটিভ হয়েছেন। স্টুডিওপাড়ার সুপরিচিত মল্লিক পরিবারে করোনার হানা এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করলো গোটা টলিউডে একথা বলা চলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026