রাজ্য

উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু কবে থেকে? কি জানালো কলকাতা হাইকোর্ট

হাইকোর্টের নির্দেশ আসার পরেই সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু, অবশেষে সেই মহামান্য আদালতের হস্তক্ষেপে কাটলো উচ্চ প্রাথমিকে জট। আদালতে তরফ থেকে নির্দেশ দেওয়া হলো কোন বিলম্ব না করে এবারে নিয়োগ শুরু করা যেতে পারে। শুক্রবার এই মামলা নিয়ে হাইকোর্টে শুনানি হল। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তারপর থেকেই নিয়োগ শুরু করতে বলেছে আদালত।

আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তালিকা প্রকাশের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে যেহেতু পাঁচ বছর নষ্ট হয়ে গিয়েছে তাই বয়সের ক্ষেত্রে পাঁচ বছর মুকুব করার কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।গতকাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে খুশি আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী প্রত্যেক ছাত্র-ছাত্রীর পাশে তাদের প্রাপ্ত নম্বর সমেত তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও মামলাকারীদের পক্ষের আইনজীবী নতুন তালিকায় অস্বচ্ছতার কথা জানিয়ে অভিযোগ করেছিলেন কিন্তু, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই অভিযোগ মানতে নারাজ।

তিনি জানিয়ে দিয়েছেন আর কোন নতুন আবেদন শোনা হবেনা। তবে তালিকায় অসন্তুষ্ট হলে চাকরিপ্রার্থী কমিশনে অভিযোগ জানাতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন আলাদা করে তাদের কথা শুনে বিচার করবে এবং দুই সপ্তাহের মধ্যে তাদেরকে অভিযোগ ইমেইল করতে হবে অথবা হার্ড কপি জমা দিতে হবে। বক্তব্য দেখে নেওয়ার ১২ সপ্তাহের মধ্যে পরীক্ষার্থীকে জবাব দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।এছাড়াও তিনি জানিয়ে দিয়েছেন, পরীক্ষার্থীদের জন্য আদালতে দরজা খোলা থাকবে তবে নিয়োগ হবে আগের লিস্ট অনুযায়ী।

এছাড়াও বিচারপতি বলেছেন, “২০১৬ সালে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, কিন্তু বারংবার মামলা করার ফলে এই বিষয়টি পিছিয়ে যেতে থাকে। কিন্তু আর দেরি করা যাবে না, ইতিমধ্যেই অনেকটা দেরি হয়ে গেছে, পাঁচটা বছর নষ্ট হয়ে গেছে অনেকের। তাই যারা যারা অংশ নিয়েছেন তাদের সকলের পাঁচ বছর বয়স মওকুফ করা হোক।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026