পলিটিক্স

পিএসি কমিটির চেয়ারম্যান হলেন মুকুল, রাজ্য সরকারকে তোপ শুভেন্দুর

সমস্ত জল্পনার অবসান, অবশেষে বিধানসভার পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন মুকুল রায়। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সর্বসমক্ষে আজ মুকুল রায়ের নাম ঘোষণা করলেন। আর এই নাম ঘোষণা করার পর এই বিক্ষোভে ফেটে পরলো বিরোধী দল বিজেপি। কিন্তু বিজেপি যে এই বিষয়টি নিয়ে আগে থেকে সংঘাতের পথে হাঁটবে সেটা বোঝা যাচ্ছিল। মুকুল রায়ের নাম ঘোষণা হওয়ার পরে শাসক দলকে সরাসরি আক্রমণ করা শুরু করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুকুল রায় পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার পরে বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “ক্ষমতার বলে পরিষদীয় রীতিনীতি ভাঙলেন অধ্যক্ষ। আমরা বিধানসভার একটি কমিটিও নিচ্ছি না। তৃণমূল যত পারে ক্ষমতা ভোগ করে নিক কারণ এটাই ওদের শেষ টার্ম।” শুভেন্দু অধিকারী আরো বললেন, “সরকারের যেমন খরচ করার অধিকার রয়েছে তেমন বিরোধীদের অধিকার রয়েছে সেই খরচের খতিয়ান খতিয়ে দেখার। কিন্তু এই সরকারের আমলে গণতন্ত্রে প্রথম এরকম হচ্ছে যেখানে বিরোধী পক্ষ থেকে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হচ্ছে না।”

পিএসি কমিটিতে ২০ জন সদস্যের মধ্যে ৭ জন বিজেপি থেকে আছে বলে জানিয়ে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিমানের বক্তব্যে পরে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি থেকে আছেন ৬জন। মুকুল রায় এর মনোনয়ন বিজেপির পক্ষ থেকে জমা দেওয়া হয়নি।” বিজেপির বক্তব্য অনুযায়ী বোঝা যায় তারা চেয়েছিল যেন বালুরঘাটের বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী পিএসি কমিটির চেয়ারম্যান হন। কিন্তু, তার নাম মনোনয়নপত্র জমা দেওয়া হলেও সেই নাম প্রত্যাখ্যান করা হয় বলে জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “আমরা আগেই বলে রেখেছি, পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদ যদি না পাওয়া যায় তাহলে আমরা ১০ কি ১২ আমরা কোন কমিটি নেব না।” শুভেন্দু অধিকারী বলছেন, ” এই সরকার চায়, নিজেরা খরচ করবে আবার নিজেরা হিসাব দেখবে। ” বিজেপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই বিধানসভার কোন কমিটি বিজেপি নেবে না। যা নিয়ে রাজনৈতিক মহলে চাপানউতর চলছেই।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026