টলিউড

‘সংসার করতে আমার বড্ড ভালো লাগে’, দ্বাদশ বিবাহবার্ষিকীতে স্বামীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন রান্নাঘরের সুদীপা

ছোটপর্দার জনপ্রিয়তম সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন হাতা খুন্তি নিয়ে বিকেলে প্রিয় দর্শকদের সামনে হাজির হয়ে যায়জি বাংলার ‘রান্নাঘর এ। শুধু সঞ্চালিকা নয় সুদীপা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক। ‘ববির বন্ধুরা’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। পাশাপাশি স্বামী পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং পুত্রদের নিয়ে ভরা সংসার সুদীপার। কাজের পাশাপাশি নিজের সংসার হল সুদীপার ধ্যান-জ্ঞান।

আজ অগ্নিদেবের সঙ্গে সুদীপা বিবাহবার্ষিকী।এই ১২ বছর ধরে ঘরে বাইরে সমান তালে সবকিছু সামলান সুদীপা। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়।হাসি, মজা, ঝগড়া আর অনেক স্মৃতি নিয়ে এই লাভ বার্ডস বিবাহিত জীবনের বারোটি বসন্ত কাটিয়ে দিলেন। বার্ষিকীতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেছেন সুদীপা। নিজেদের একটি সুন্দর একটি ছবি পোস্ট করে লিখেছেন, “এই কোভিড পরিস্থিতি বুঝিয়ে দিল করুনাময়ী ঈশ্বর কত দয়ালু। আশেপাশের খবর শুনে যখন মনে মনে প্রমাদ গোনার মতো করে বা বলা ভালো মন্ত্রের মতো আউড়ে যাচ্ছি; এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়…। ঠিক তখনই উপলব্ধি হল বারোটা বছর পার করে দিলুম একসাথে। ঝগড়া, মান, অভিমান, রাগ, অনুরাগ কোনওটাই বাদ যায়নি। কিন্তু এর কোনওটাই আমাদের একে অপরের থেকে দূরে সরাতে পারেনি আজও। বেড়াতে যাওয়া ছাড়া, একটা দিনও আমি এ বাড়ি ছেড়ে থাকিনি, বা থাকতে পারিনি। সংসার করতে আমার বড় ভালো লাগে।”

সঞ্চালিকা আরো লেখেন, চারিদিকে করোনা পরিস্থিতিতে তাঁরা এই বিবাহবার্ষিকী উদযাপনের জন্য কোনো অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেননি। শুধু শক্তি চট্টোপাধ্যায়ের কালজয়ী রোম্যান্টিক কবিতা ‘বাঘ’ দিয়ে শেষ করলেন তার পোস্ট। লিখলেন,

“মেঘলাদিনে, দুপুরবেলা যেই পড়েছে মনে,

চিরকালীন ভালবাসার বাঘ বেরোলো বনে।

আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা।

আঁখির আঠায় জড়িয়েছে বাঘ/ নড়ে বসছে না।”

এই আদুরে পোস্ট দেখে অনুগামীরাও ভালোবাসা জানিয়েছেন।

কিছুদিন আগেই নিজেদের বিয়ের সাজ শেয়ার করেছিলেন সুদীপা। ঠিক ১২ বছর আগে ৯ই জুলাই কাছের আত্মীয়দের নিয়ে বালিগঞ্জের বাড়িতেই পুরোহিত ডেকে নিয়ম করে বিয়ে করেছিলেন এই লাভ বার্ডস। হালকা বেনারসি, সোনার গয়না, ফুলের মালা এবং মাথাভর্তি সিঁদুরে নতুন কনে সুদীপাকে এদিন লাগছিল বেশ। আর এই সাবেকি সাজ দেখে অনেকে প্রশংসা করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026