কলকাতা: করোনা অতিমারির জেরে পিছিয়ে গেলে কলকাতা বই মেলা। পরিবর্তিত তারিখ জানিয়ে দেওয়া হবে। রবিবার এমনটাই জানালেন পাবলিসার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। এদিন তিনি জানান, আর মাত্র ১ মাস পরে ৪৫ তম আন্তর্জাতি বইমেলা আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড ১৯ এর জন্য পৃথিবীর বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় লক ডাউন শুরু হয়েছে। ইউরোপের বেশকিছু দেশ ইতিমধ্যেই কড়া লক ডাউন ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে ব্রিটেন, স্পেন, ফ্রান্সের মতো দেশ। এমনকি কোভিডের কারণে লন্ডন বই মেলা, আমেরিকা বই মেলা, প্যারিস বই মেলাও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যেহেতু আন্তর্জাতিক বিমান চলছে না, আন্তর্জাতিক প্রকাশক ও পুস্তক বিক্রেতারা অংশ নিতে পারবেন না, আন্তর্জাতিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করতে পারবেন না, সেহেতু আপাতত কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে বেই মেলা। তবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা ২০২১ আয়োজিত হবে বলেও এদিন আশা প্রকাশ করেন তিনি। একইসঙ্গে মানুষকে সহযোগিতারও আবেদন জানান ত্রিদিববাবু।
প্রসঙ্গত, আগামী ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হওয়ার কথা ছিল ৪৫তম আন্তর্জাতিক বই মেলার। এবারের মেলার থিম কান্ট্রি বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে এবারের মেলা তাঁর নামে উৎসর্গ করার সিদ্ধান্ত হয়েছে। তবে এই করোনা পরিস্থিতিতে আপাতত মেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তই নিল পাবলিসার্স এন্ড বুক সেলার্স গিল্ড।
গিল্ডের তরফে আপাতত মেলা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হলেও পরবর্তী দিনক্ষণ জানানো হয়নি। মেলার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে বলেই জানান ত্রিদিববাবু। এদিকে মেলা পিছিয়ে যাওয়ায় স্বভাবতই মন খারাপ বই প্রেমীদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…