বিনোদন

গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র

কলকাতা: আবারও গুরুতর অসুস্থ সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকরা জানাচ্ছেন, শিল্পীর ফুসফুসে সংক্রমণ রয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ রবিবারই কোভিড টেস্ট হতে পারে শিল্পীর। জানা গেছে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতায় ভুগছেন তিনি। শনিবার শারীরিক অবস্থার বিশেষ মাত্রায় অবনতি হয়। কমে যায় রক্তচাপ। এরপরকেই তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।

এর আগে চলতি বছরের জুলাই মাসেও একবার অসুস্থ হন নির্মলা মিশ্র। সেই সময় নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তার আগে ২০১৮ সালেও অত্যন্ত অসুস্থ হয়েছিলেন এই শিল্পী। যার জেরে তখনও হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। যদিও দু বারই সুস্থ হয়ে বাড়ি ফিরে যান নির্মলা মিশ্র।

বাংলা গানের স্বর্ণযুগের অন্যতম শিল্পী নির্মলা মিশ্র। ‘শ্রী লোকনাথ’ ছবিতে গান গাওয়ার মধ্যে দিয়ে তাঁর কণ্ঠের সঙ্গে প্রথম পরিচিত হন শ্রোতারা। তারপর থেকে ‘স্ত্রী’, ‘অভিনেত্রী’, ‘অনুতাপ’ সহ বিভিন্ন ছবিতে শোনা গিয়েছে তাঁর গান। তাঁর গাওয়া ‘ও তোতা পাখিরে’ বা ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ দর্শকদের কানে আজও বাজে। স্বভাবতই প্রিয় শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। উদ্বেগ ছড়িয়েছে শিল্পীমহলেও। শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় তাঁর শোতা ও অনুরাগীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026