নিউজ

বর্ষবরণে তৈরী শহর কলকাতাও, অপ্রীতিকর ঘটনা রুখতে পথে নামছে কলকাতা পুলিশের বিশেষ টিম

আর মাত্র কয়েক ঘন্টা বাদেই শেষ হয়ে যাচ্ছে ২০১৯। নবাগত ২০২০ কে স্বাগত জানাতে তৈরী হচ্ছে সারা বিশ্ব। পিছিয়ে নেই শহর কলকাতাও। বর্ষবরণের আনন্দ গায়ে মাখতে উৎসুক শহরবাসী। আলোয় ঝলমল করছে চারিদিক। সেজে উঠেছে শহরের প্রাণকেন্দ্র পার্কস্ট্রিট। সেজে উঠেছে বিভিন্ন পাব, ডিস্কো। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৈরী রয়েছে কলকাতা পুলিশও।

মধ্যরাতে বর্ষবরণ অনুষ্ঠান সেরে বাড়ি ফিরতে কারো যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখবে কলকাতা পুলিশ। বিশৃঙ্খল পরিস্থিতির মোকাবিলায় তৈরী করা হয়েছে বিশেষ টিম। মাঝরাতে মহিলাদের শ্লীলতাহানি রুখতে রাস্তায় থাকবে বিশেষ ‘ক্র্যাক টিম’। ডিসি পদমর্যাদার একজন অফিসারের অধীনে টিমে থাকবেন ৩০ জন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ অফিসার।

আরও পড়ুন : নাগরিকত্ব আইন বাতিল না হলে, কলকাতা বিমানবন্দর অবরোধের হুমকি মুসলিম সংগঠনের

শহরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে শহরের নিরাপত্তায়। পাঁচ বিশেষ টিম মোতায়েন থাকছে পার্কস্ট্রিটের আইনশৃঙ্খলা রক্ষায়। যার নেতৃত্ব দেবেন ২ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। এছাড়াও শহর জুড়ে তৈরী করা হয়েছে ১১ টি ওয়াচ টাওয়ার। যে কোন সমস্যায় প্রশাসনের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দিতে তৈরী করা হচ্ছে হেল্প ডেস্ক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026