পরিকাঠামো খাতে সরকারের পরিকল্পনা নিয়ে কথা বলতে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন ডাকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সাংবাদিকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী জানান, ৭০ জন স্টকহোল্ডারের সঙ্গে চার মাস ধরে পরামর্শ করার পর, পরিকাঠামোর উন্নয়নকল্পে ১০২ লক্ষ কোটির সম্পদ চিহ্নিত করেছে টাস্কফোর্স।
তিনি এদিন বলেন, ‘২০১৯ এর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণে একথা উল্লেখ করেছিলেন। আগামী পাঁচ বছরের মধ্যে ১০০ লক্ষ কোটি পরিকাঠামোর উন্নয়নকল্পে খরচ করেছিলেন তিনি। এই উদ্দেশ্যে প্রকল্প পরিকল্পনার জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। আজ, চার মাসের স্বল্প সময়ে ৭০ জন স্টকহোল্ডারের সঙ্গে আলোচনার পর ১০২ লক্ষ কোটির সম্পত্তি চিহ্নিত করেছে টাস্কফোর্স।’
আরও পড়ুন : জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ, দেখুন তালিকা
অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন যে, কেন্দ্র, রাজ্য ও বেসরকারি ক্ষেত্রের সমন্বয়ে এনআইপি ফ্রেমওয়ার্ক তৈরী করে প্রকল্পের রূপায়নের জন্য ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (এনআইপি) সমন্বয় প্রক্রিয়া চালু করা হয়েছে। তিনি বলেন, ‘২০২০ সালের দ্বিতীয় পর্যায়ে গ্লোবাল ইনভেস্টর মিট সংগঠিত করা হবে।’
সীতারমন বলেন যে, নবীকরণযোগ্য সেক্টর, রেলপথ, নগর উন্নয়ন, সেচ, গতিশীলতা, শিক্ষা, স্বাস্থ্য জল, ডিজিটাল সেক্টর সহ বিদ্যুৎ আজ ঘোষণা করা জাতীয় পাইপলাইন পরিকাঠামোর অধীনে বিনিয়োগের বেশিরভাগ অংশ ব্যয় করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…