নিউজ

মসজিদ তৈরি হবে অযোধ্যায়, জমি বেছে দিল যোগী আদিত্যনাথের সরকার

অযোধ্যায় মসজিদ নির্মাণ কার্যে বিকল্প জমি চিহ্নিত করা হল। উত্তরপ্রদেশ সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জানায় কয়েকটি জমি চিহ্নিত করা হয়েছে যার মধ্যে পছন্দমত একটি জমি বেছে নিতে পারবে শুনি ওয়াকফ বোর্ড। অযোধ্যায় বিশেষ সময় পুজোর জন্য ১৫ কিলোমিটার বৃত্তাকার পথ পরিক্রম করে থাকেন অনেক ভক্ত। এই রীতিকে বলা হয় পঞ্চকোশি পরিক্রমা।

জানা যায় এই পঞ্চকোশি পরিক্রমা এলাকার বাইরে থাকবে মসজিদ নির্মাণ করার জন্য জমিগুলি। কারণ একই সময় কালে হিন্দু ও মুসলমান ধর্মের উৎসবে কোন সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্যই পঞ্চকষি পরিক্রমার বাইরে জমি বাছা হয়েছে মসজিদের জন্য।

আরও পড়ুন : মমতার এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে চিঠি শরদ পাওয়ারের

যে পাঁচটি প্লট ঠিক করা হয়েছে মসজিদের জন্য সেগুলি হল অযোধ্যা- সুলতানপুর রোড, অযোধ্যা- ফৈজাবাদ রোড, অযোধ্যা- বাসতি রোড, অযোধ্যা- গোরক্ষপুর রোডের ধারে। উত্তরপ্রদেশ সরকার স্থান গুলি চিহ্নিত করে ছাড়পত্রের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠিয়েছে। যদিও এখনো পর্যন্ত সুন্নি ওয়াকফ বোর্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি যে তারা মসজিদ তৈরির জন্য জমি নেবে কিনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026