স্বাভাবিক ছন্দে ফিরলো বিমানবন্দর। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিমান চলাচল।
ঘূর্ণিঝড় আমফান কলকাতাবাসীর জীবনে বিপর্যয় নিয়ে এসেছে। জল থইথই কলকাতা বিমানবন্দরের এর আগে দেখেনি কেউ। এবার দেখল। সৌজন্যে অতি তীব্র ঘূর্ণিঝড় আমফান। তবে সেই বিপর্যয় কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াচ্ছে মহানগরী। যুদ্ধকালীন তৎপরতায় চালু করা হল কলকাতা বিমানবন্দর। বৃহস্পতিবার রাত থেকেই উড়ান চলাচল শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, বিমানবন্দরের জল সরাতে পাম্প চালানোর পাশাপাশি খুলে দেওয়া হয়েছিল রানওয়েও। জরুরি বিমান পরিষেবা চালু করা হয়েছিল বৃহস্পতিবার দুপুর থেকেই। রাতের মধ্যে স্বাভাবিক করা হল সাধারণ বিমানযাত্রা।
বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দরে আমফানের তান্ডবলীলার ছাপ দেখা গিয়েছিল। দেখা যায় চারিদিকে থইথই করছে জল। ভেঙে পড়েছে ছাউনিও। বিমানবন্দরের ভেতর এমন ছবি দেখা যায়নি আগে। বিধ্বংসী সাইক্লোনের ধ্বংসলীলা তাই আতঙ্ক সৃষ্টি করেছিল মহানগরীর বাসিন্দাদের মনে। তবে, আগাম সতর্কতার কারণে আটকানো গিয়েছে বড় বিপদ। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের ভয়াবহতা আগাম আঁচ করে একাধিক বিমান সরিয়ে ফেলা হয়েছিল অন্য বিমানবন্দরে। যে কয়েকটি বিমান কলকাতায় থেকে গিয়েছিল তাতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে, ঝড়ের মধ্যে এই বিমানগুলো এতটাই দুলতে ছিল যে, আধিকারিকদের মনে আতঙ্কের সঞ্চার ঘটেছিল।
মনে করা হয়েছিল যে, আমফান বিপর্যয় কাটিয়ে উঠতে সময় লাগবে কলকাতা বিমানবন্দরের। কিন্তু সেই ভাবনাকে ভুল প্রমাণ করে মাত্র এক দিনের মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরলো বিমানবন্দর। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিমান চলাচল। দুপুর আড়াইটা নাগাদ একটি রাশিয়ান বিমান অবতরণ করে কলকাতা বিমানবন্দরে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…