কলকাতা: বাম আমলের শেষ দিকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান। সেই সব অতীত ফিকে করে আরও একবার চালু হতে চলেছে এই উড়ান। করোনা আবহে থমকে গেছে দেশের সমস্ত পরিবহন ব্যবস্থা। এমনকি করোনার বিভিন্ন নিয়মবিধির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিমান পরিবহণ শিল্প।
পরিস্থিতি আবার আগের মতন স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা। যদিও কিছু কিছু ক্ষেত্রে মিলছে বিমান পরিষেবা। কিন্তু তাও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে বিমান পরিবহণ শিল্প। কলকাতায় ছ’টি শহর থেকে বিমান ওঠানামার ওপর এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা।
বিমানবন্দরের এক কর্তা এদিন বলেন, “বন্দে ভারত এর ভারত-ব্রিটেন এয়ার বাবল চুক্তির অধীনে এই ফ্লাইট চালু হচ্ছে। নিঃসন্দেহে তা কলকাতা বিমানবন্দরের ক্ষেত্রে খুবই সুখবর।” ট্রাভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন, “কলকাতার সঙ্গে লন্ডনের অনেক পুরনো সম্পর্ক। কলকাতা-লন্ডন উড়ান চালু হলে যাত্রীরও অভাব হবে না। কাজেই, শুধু পর্যটন বা বিমান পরিবহণ শিল্পের জন্য নয়, সার্বিক অর্থনীতির জন্যই এটা দারুণ খবর।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…