কলকাতা: ফের লকডাউন নিয়ে কেন্দ্রকে বিঁধে কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে রাজ্য সরকার হচ্ছে নির্ধারক সংস্থা। কেন্দ্র সরকার শুধু সিদ্ধান্ত জানিয়ে দেয়, রাজ্য সরকার তার বাস্তব রূপ দেয়। আকাশে বসে সব সিদ্ধান্ত নেওয়া যায় না। সিদ্ধান্ত নিতে হলে মাটিতে নেমে নিচুতলার থেকে কাজ করতে হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সেপ্টেম্বর মাসের লকডাউন নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকে।
চলতি মাসের ৭, ১১ এবং ১২ তারিখ নির্ধারিত সূচি অনুযায়ী সম্পূর্ণ লকডাউন হবে পশ্চিমবঙ্গে। এমনকি ৮ তারিখ থেকে কলকাতায় চালু হবে মেট্রো পরিষেবা। এই নিয়ে মুখ্যসচিবে সঙ্গে রেল কর্তৃপক্ষের কথা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রেল চলতে পারে। তবে সেই নিয়ে এখনো বিস্তর কোন কথা হয়নি তাই জানানো সম্ভব নয়।
এদিন কেন্দ্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “জিএসটি নিয়ে কেন্দ্র যা ঘোষণা করেছে, তাতে কেন্দ্রীয় সরকারের ওপর থেকে মানুষের ভরসা চলে যাচ্ছে। এটি ভারত সরকারের তরফে আস্থা ও নৈতিক প্রতিশ্রুতিভঙ্গের সামিল”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…