নিউজ

কাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হয়ে উঠবে রাজ্যের ৬৮ তম করোনা হাসপাতাল

রাজ্যে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। সেদিকে তাকিয়েই এবার কলকাতা মেডিক্যাল কলেজকে পুরোপুরি করোনা হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গ সরকার। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে জানিয়েছেন একথা। এটি হবে রাজ্যের ৬৮ তম করোনা হাসপাতাল। আগামীকাল থেকেই চালু হয়ে যাবে নতুন এই করোনা হাসপাতাল। আপাতত ৫০০ টি বেড নিয়ে শুরু হবে চিকিৎসার কাজ।

রাজ্যে করোনা সংক্রমণের গতি বেড়েছে অনেক বেশি। তাই আরও বেশি করে মানুষের চিকিৎসা করার জন্য দরকার হাসপাতাল। সেখানেই নতুন সংযোজন কলকাতা মেডিক্যাল কলেজ। প্রসঙ্গত, গত ২৩ মার্চ রাজ্য স্বাস্থ্য ভবনের তরফে জানানো হয়েছিল, কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে রূপান্তরিত করা হবে। কিন্তু রোগী ভর্তি থাকায় তখনই সম্ভব হয়নি। এরপর রোগী ভর্তি নেওয়া বন্ধ করা হয়। ফলে হাসপাতালের সুপার স্পেশ্যালিটি বিল্ডিং ও নতুন হস্টেল ফাঁকা হয়ে যায়। এই দুই বিল্ডিংয়েই করোনা হাসপাতাল শুরু করা হবে আগামীকাল থেকে।

কলকাতা মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতালে পরিণত করলে করোনার চিকিৎসা গতি পাবে। এমনটাই মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। মেডিক্যাল কলেজের চিকিৎসকদের পাশাপাশি এখানকার উন্নতমানের যন্ত্রপাতি, ভেন্টিলেশন, সিসিইউ, আইসিইউ সবকিছুই ব্যবহার করা যাবে। গত মাসেই মেডিক্যাল কলেজের বেশ কয়েকজন চিকিৎসক, নার্স এবং চিকিৎসাকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার মধ্যেই চলছিল মেডিক্যাল কলেজকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তোলার কাজ। রাজ্যে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১৪৫৬, যার মধ্যে মৃত্যু হয়েছে ৭২ জনের। এই অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ নতুন করোনা হাসপাতাল হলে করোনা চিকিৎসায় যে অনেকটাই সুবিধা হবে সেকথা বলাই বাহুল্য।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026