বাংলায় ফের বাড়ল সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১২ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪৫৬ জন। এর সাথে বেড়েছে মৃতের সংখ্যা ও। গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭২। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১ জন। মোট সুস্থ হয়েছেন ২৬৫ জন। বুধবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কখনো পর্যন্ত ৩০ হাজার ১৪১ টি নমুনা টেস্ট করা হয়েছে। রাজ্যে এখন একদিনে গড়ে টেস্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০০, আগে সেটা ২৫০ ছিল। এছাড়া ল্যাবরেটরির সংখ্যা বেড়ে হয়েছে ১৫ টি। রাজ্যে বর্তমানে ৬৭ টি করোনা হাসপাতাল আছে বলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন। হাসপাতালে বেড রয়েছে ৮০৩৬ টি। ২৭১ টি ভেন্টিলেটর রয়েছে। আইসিএমআর -র কাছ থেকে আরও ১০ টি সরকারি ল্যাব ও ১২ টি পরীক্ষাগারের অনুমতি চাওয়া হয়েছে রাজ্যের পক্ষ থেকে, সেটাও তিনি উল্লেখ করেছেন।
স্বরাষ্ট্রসচিব আরও বলেছেন যে কাদের করোনা টেস্ট করার দরকার আছে, সেটা নিয়ে আইসিএমআর -র নির্দিষ্ট গাইডলাইন আছে। কিন্তু বেশ কিছু ভুয়ো ক্লিনিকের খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পুলিশ একটা ভুয়ো ক্লিনিকের খবর পেয়ে আইনগত ব্যবস্থা নিয়েছে। এছাড়া তিনি বলেন যে রাজ্যের থেকে অনেক আগেই বিদেশি বিমান বন্ধের কথা বলা হয়েছিল। সেই কাজটা অনেক পরে করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…