ঠিক অন্যান্য বছরের মত এই বছরেও বড়দিনের দিন গোটা কলকাতা শহর জনপ্লাবনে প্লাবিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মতলা থেকে শুরু করে পার্কস্ট্রিট পর্যন্ত নামবে মানুষের ঢল। আর তার জন্যই আগে থাকতেই ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো। বড়দিনে কলকাতার ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর রবিবার আপ ডাউন মিলিয়ে মোট ২০৪ টি মেট্রো চালানো হবে।
আপনাদের জানিয়ে রাখি সাধারণত রবিবার অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলে। সাধারণ রবিবারে মেট্রোরেল কর্তৃপক্ষ সারাদিনে আপডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো চালায়। তবে আগামী ২৫শে ডিসেম্বর রবিবার গোটা কলকাতা শহরে মানুষের ঢল নামবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সেই ভিড় সামাল দিতেই অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রবিবার প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে। বড়দিনে দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে রবিবার ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিটে। দমদম থেকেও ওই একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অপরদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ওই একই সময়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…