মাত্র ২৪ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা। গত ২০’শে নভেম্বর প্রয়াত হয়েছেন তিনি। ইতিমধ্যেই একমাস অতিক্রান্ত। ঐন্দ্রিলাহীন তার গোটা পরিবার ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। গত একমাস ধরে বহু চেষ্টা করেও অভিনেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার পরিবারের সদস্যরা নিজেদের দুঃখ কষ্ট উজাড় করে দিয়েছেন মিডিয়ার সামনেই। মেয়ের চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারের গাফিলতির কথাও সোনা গিয়েছে অভিনেত্রীর মার মুখেই।
ঐন্দ্রিলা শর্মার প্রয়াণের পর তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা গেলেও সারা মেলেনি সব্যসাচী চৌধুরীর। নিজের সবথেকে কাছের ও ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে নীরব সব্যসাচী। পরিস্থিতি ও সময়ের সাথে লড়াই করে নিজেকে ঠিক রাখার চেষ্টায় অভিনেতা। ঐন্দ্রিলাহীন একমাস সব্য। কেমন আছেন তিনি? কিছুতেই জানা যাচ্ছিল না। কোনভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না অভিনেতার সাথে। অবশ্য কেমনই বা থাকতে পারেন! সেকথা কমবেশি আন্দাজ করতে পারেন সকলেই।
তবে খুব সম্প্রতি একটি সংবাদমাধ্যমের তরফ থেকে ঐন্দ্রিলার সব্যর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল। এবার অল্প হলেও সারা মিলেছে ওপার থেকে। শুধু এক বাক্য জানিয়েছেন, এই মুহূর্তে কিছুটা ঠিক আছেন তিনি। তবে তার কথা শুনে এটুকু বোঝা গিয়েছে ঠিক থাকার চেষ্টায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি এও স্পষ্ট কথায় বলে দিয়েছিলেন, ঐন্দ্রিলাকে নিয়ে তিনি কোনরকম কোন কথা বলতে আগ্রহী নন।
কয়েকদিন আগে অভিনেত্রীর মা অভিনেতার সাথে ঐন্দ্রিলার একটি ছবি শেয়ার করে নিয়েছিলেন নিজের ফেসবুকের পাতায়। সেটি ‘ঝুমুর’ ধারাবাহিকের একটি দৃশ্য ছিল। ক্যাপশনে লেখা ছিল, সব্যর ঐন্দ্রিলা। এই ছবি আবেগপ্রবণ করেছে সকলকেই। জানা গেছে, ২০২৩’এই একে অপরের সাথে গাঁটছড়া বাঁধবেন বলেই ঠিক করেছিলেন তারা। তবে শেষপর্যন্ত তা আর সম্ভব হল না। এই মুহূর্তে অভিনেত্রীর স্মৃতিকে আঁকড়ে ধরেই আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সব্যসাচী চৌধুরীর পাশাপাশি ঐন্দ্রিলার গোটা পরিবার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…