নিউজ

Kolkata Metro in Christmas: বড়দিনে ৮ মিনিট অন্তর চলবে কলকাতা মেট্রো, শেষ মেট্রো ১০ টা ৫০ মিনিটে

ঠিক অন্যান্য বছরের মত এই বছরেও বড়দিনের দিন গোটা কলকাতা শহর জনপ্লাবনে প্লাবিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মতলা থেকে শুরু করে পার্কস্ট্রিট পর্যন্ত নামবে মানুষের ঢল। আর তার ব্যবস্থা নিল কলকাতা মেট্রো। বড়দিনে কলকাতার ভিড় সামলাতে অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেছিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ২৫ ডিসেম্বর রবিবার আপ ডাউন মিলিয়ে মোট ২০৪ টি মেট্রো চালানো হচ্ছে।

আপনাদের জানিয়ে রাখি সাধারণত রবিবার অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলে। সাধারণ রবিবারে মেট্রোরেল কর্তৃপক্ষ সারাদিনে আপডাউন মিলিয়ে ১৩০ টি মেট্রো চালায়। তবে আগামী ২৫ শে ডিসেম্বর রবিবার গোটা কলকাতা শহরে মানুষের ঢল নামবে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সেই ভিড় সামাল দিতেই অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রবিবার প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ৫০ মিনিটে। শেষ মেট্রো রাত ১০টা ৫০ মিনিটে। বড়দিনে দুপুর ১টা ২০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিটের মধ্যে ৮ মিনিট অন্তর মিলবে মেট্রো।

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে রবিবার ছাড়বে সকাল ৭টা ৫০ মিনিটে। দমদম থেকেও ওই একই সময়ে প্রথম মেট্রো ছাড়বে। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৫ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অপরদিকে, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৫০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ওই একই সময়ে।

Nirajana Nag

Recent Posts

ছোটাছুটির দিন শেষ! LIC আনল দুটি নতুন অ্যাপ, গ্রাহকদের হাতে স্মার্ট সুবিধার চাবিকাঠি

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) গ্রাহক ও এজেন্টদের সুবিধার কথা মাথায় রেখে চালু করল…

April 17, 2026

১৪ জুনের আগে আধার আপডেট না করলে ফাইন! UIDAI-র বড় নির্দেশ

আধার কার্ড এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা—সব ক্ষেত্রেই এর…

April 17, 2026

ড্রোনে নজরদারি বন্দে ভারত এক্সপ্রেসে! নিরাপত্তায় বড় পদক্ষেপ রেলের

দেশের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন যাত্রীদের প্রথম পছন্দ। তবে…

April 17, 2026

তপ্ত বৈশাখে ফের ঝড়-বৃষ্টির দাপট! কমবে কি তাপমাত্রা? আগামীকালের আবহাওয়ার বড় আপডেট

বৈশাখের শুরুতেই তীব্র গরমে নাজেহাল বাংলা। তবে এই গরমের মধ্যেই ফের আবহাওয়ার বদলের ইঙ্গিত দিচ্ছে…

April 17, 2026

DA মামলায় রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, সামনে এল অর্ডার কপি

বাংলার বকেয়া মহার্ঘ্য ভাতা (DA) মামলায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ঘিরে…

April 17, 2026

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026