বাড়তে চলেছে কলকাতায় মেট্রো ট্রেনের সংখ্যা। আগামী সোমবার থেকে আপ এবং ডাউন মিলিয়ে সর্বমোট ৪০ টি ট্রেন চালানো হবে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তরফ থেকে। শুক্রবার একটি বিজ্ঞপ্তি দিয়ে মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এখনো পর্যন্ত কেবলমাত্র জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা মেট্রো ব্যবহার করতে পারবেন।
আর সাথে সাথেই জানিয়ে দেওয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য স্পেশাল ট্রেন চালানো হবে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক কর্মী, পুলিশকর্মী, সংবাদমাধ্যম এবং বীমা কর্মীদের মধ্যে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন বলে জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রো।
গত ১৬ জুন থেকে করোনাভাইরাস বিধি মেনে রাজ্যে কিছু কিছু জিনিস ছাড় দেওয়া হয়েছে। লকডাউন এর সময় শুধুমাত্র দিনে দুটো করে ট্রেন চালানো হচ্ছিল কিন্তু বুধবার থেকে এই সংখ্যা কিছুটা বাড়ানো হয়। কিন্তু যাত্রীদের চাপ আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। তাই শুক্রবার নতুন ঘোষণায় একলাফে ট্রেনের সংখ্যা দৈনিক ৪০ করে দিল মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।
কলকাতা মেট্রো কর্তৃ পক্ষ থেকে জানানো হয়েছে, আপলাইনে ২০টি ট্রেন এবং ডাউন লাইনে ২০টি ট্রেন চালানো হবে। সোমবার থেকে শনিবার পর্যন্ত ১৫ মিনিট অন্তর অন্তর মাত্র পাওয়া যাবে কিন্তু রবিবার দিন মেট্রো পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…