রাজ্য

চালু হচ্ছে ইন্টারসিটি এক্সপ্রেস, কাল থেকেই টিকিট কাটা শুরু

লোকাল ট্রেন এখনো পর্যন্ত চালু করা হয়নি কিন্তু পূর্ব রেলওয়ে তরফ থেকে চালু করে দেওয়া হল ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন। ভারতীয় রেলের তরফ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে আগামী সপ্তাহ থেকে চলতে শুরু করবে এই ধরনের ইন্টারসিটি এক্সপ্রেস। শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি, কলকাতা টু শীলঘাট, হাওড়া টু রাঁচি শতাবদি এক্সপ্রেস, হাওড়া টু রামপুরহাট এক্সপ্রেস, হাওড়া টু আসানসোল, কলকাতা টু লালগোলা এক্সপ্রেস এর মত বেশকিছু ট্রেন চালানো হবে এবার পূর্ব রেলওয়ে তরফ থেকে।

ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছে পূর্ব রেলওয়ে। যারা লালগোলা, রামপুরহাটের মতো জায়গায় থাকেন তাদের জন্য এই এক্সপ্রেস ট্রেন একমাত্র ভরসা কলকাতা এবং অন্যান্য জায়গার সঙ্গে যোগাযোগ রাখার। এই সমস্ত জায়গায় জনসংখ্যা বেশ ভালোই, এই কারণে করোনাভাইরাস এর প্রটোকল মেনে এই সমস্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। দূরপাল্লার ট্রেন ১৭০টি চলবে আগামী সোমবার থেকে। অন্যদিকে, ৩৪টি ইন্টারসিটি এক্সপ্রেস চালাবে পূর্ব রেলওয়ে।

হাওড়া টু রাচি শতাব্দি স্পেশাল আপ ও ডাউন ডাউন, শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি স্টেশন আপ এবং ডাউন, বালুরঘাট টু কলকাতা স্টেশন আপডাউন, কাটিহার টু হাওড়া স্পেশাল আপ এবং ডাউন, হলদিবাড়ি টু কলকাতা স্পেশাল আপ এবং ডাউন রুটে ট্রেন চালানো হবে। এছাড়া থাকতে শিয়ালদা টু আলিপুরদুয়ার স্পেশাল, নিউ আলিপূর্দুয়ার স্টেশন শিয়ালদা থেকে, শিয়ালদা টু জয়নগর স্পেশাল ট্রেন।

অন্যান্য ট্রেন গুলির মধ্যে রয়েছে শিয়ালদাহ হাওড়া টু নয়াদিল্লি এক্সপ্রেস, শিয়ালদা ও হাওড়া টু বিকানের স্পেশাল, হাওড়া টু দেরাদুন স্পেশাল, হাওড়া টু যোগনগরী ঋষিকেশ এক্সপ্রেস, হাওড়া টু গুয়াহাটি স্পেশাল, হাওড়া টু লালকুয়া স্পেশাল, হাওড়া টু ভোপাল স্পেশাল, হাওড়া টু আগরতলা স্পেশাল, হাওড়া টু রক্সৌল স্পেশাল, এবং শিয়ালদা টু বালিয়া স্পেশাল।

পূর্ব রেলওয়ে জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে টিকিট কাটা শুরু হবে। বেশকিছু ট্রেনের টিকিট সংরক্ষণ করা যেতে পারে এবং অনলাইনে টিকিট কাটা যাবে বলে জানিয়ে দিয়েছে পূর্ব রেলওয়ে। অন্যদিকে যাত্রীদের সংরক্ষিত টিকিট কেটে যাতায়াত করতে হবে বলে জানানো হয়েছে, এবং করোনাভাইরাস এর সমস্ত বিধি মেনে তবে যাতায়াত করতে হবে। আপাতত পহেলা জুলাই পর্যন্ত এই বিধিনিষেধের মেয়াদ জারি থাকবে। এরপরেও বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি হবে কিনা সে ব্যাপারে রাজ্য সিদ্ধান্তই চূড়ান্ত।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026