এপ্রিল এর একেবারে শুরুর দিকে সিঁদুর দান,মালাবদল, উৎসবের মধ্যে দিয়ে বিয়ের পর্ব সারেন শুভশ্রীর দিদি দেবশ্রী। অফ হোয়াইট, গোলাপি কম্বিনেশনের শাড়ি, সোনার গয়না ও গলায় ফুলের মালার সাজে চার হাত এক করে নেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় ও অমিত ভাটিয়া। কিন্তু, আজ সব স্বপ্ন শেষ।
সেদিন দিদির বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভশ্রী লিখেছিলেন, ‘আগলে রাখা কিছু মুহূর্ত নিয়ে নতুন সূচনা হল। নতুন জার্নি। তোমাদের সব আশা, সব স্বপ্ন পূর্ণ হোক। ভালবাসি দিদি। সব সময় ভাল থাক।’ একই কি বলে ভালো থাকা? বিয়ের ১০ দিনের মাথায় বধূ নির্যাতনের শিকার হন শুভশ্রীর দিদি দেবশ্রী। ঠিক কি কি অভিযোগ অমিত ভাটিয়ার বিরুদ্ধে আনা হল?
প্রতারণা থেকে বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায় তার স্বামী অমিত ভাটিয়ার বিরুদ্ধে। দেবশ্রীর অভিযোগের ভিত্তিতেই অমিতকে এদিন বাগুইআটির জ্যাংড়া থেকে গ্রেপ্তার করেছে টেকনো সিটি থানার পুলিশ।
বিয়ের দিন শুভশ্রী নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে এও লিখেছিলেন, ‘নতুন এক সফরের শুরু৷ এই মুহূর্ত সারাজীবনের পুঁজি৷ তোমার আশা, স্বপ্ন সব বাস্তবরূপ পাক৷ তুমি খুব সুখে থাকো, খুশিতে থাকো৷ আর জামাইবাবু তোমাকে আমাদের পরিবারের ওয়েলকাম জানাই৷’ এবারে অমিত ভাটিয়াকে ওয়েলকাম জানালো টেকনো সিটি থানার পুলিশ। এদিকে, পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দেবশ্রী অভিযোগ করেন বিয়ের ১০ দিন পর থেকেই তাঁর উপর অত্যাচার শুরু যায়। অমিতের মা দীপালি ভাটিয়া ছেলেকে প্রশ্রয় দিতেন। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠলে ১৭ জুন টেকনো সিটি থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন দেবশ্রী। এরপরেই ওই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অমিত ভাটিয়াকে। আজ বারাসত আদালতে তোলা হয় তাঁকে। এছাড়াও পুলিশের তল্লাশি জানা গিয়েছে এই অমিতের বিরুদ্ধে নাকি আগে থেকেই একটি ধর্ষণের অভিযোগ রয়েছে। যদিও ওই মামলায় জামিনে মুক্ত এই অমিত ভাটিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…