কলকাতা : অবশেষে ৮ তারিখ থেকে গড়াতে চলেছে মেট্রোর চাকা৷ কিছুদিন আগেই কেন্দ্রের সবুজ সিগন্যাল পেতেই নবান্ন জানিয়ে দেয় সবরকম সাবধানতা মেনেই ৮ তারিখ থেকে ধাপে ধাপে পরিষেবা শুরু করবে কলকাতা মেট্রোর৷মেট্রো রেলের সিপিআরও ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “যাত্রীদের স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে। আগের থেকে কমানো হবে মেট্রোর সংখ্যা৷ সংক্রমণ এড়াতে সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখতে একটি করে আসন ছেড়ে বসার ব্যবস্থাও থাকবে৷ এছাড়াও থাকবে আরো অন্যান্য পরিষেবা”।
স্টেশনের বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মেশিন। এছাড়া বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক এবং গ্লাভসের ব্যবহার। প্রতিটি স্টেশনে থাকবেন একজন চিকিৎসক। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যেই টিকিট কাউন্টারের সামনে দূরত্ব মেনে দাগ কাটাও হয়েছে।
সব স্মার্ট গেট না খুলে একটা করে স্মার্ট গেট অপারেট করা হবে। ষ্টেশনে ষ্টেশনে রাখা হবে তাপমাত্রা মাপার ব্যবস্থা এবং স্যানিটাইজার।মঙ্গলবার মেট্রো ভবনে পৌঁছোতে পারে কেন্দ্রের গাইডলাইন৷ কোভিড বিধি মেনে মেট্রোর পরিষেবা দেওয়া হবে সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত ৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…