অনেকদিন হল সিনেমা হলের দরজা বন্ধ। কি বলিউড বা কি টলিউড বাণিজ্য ডুবে তলানিতে ঠেকেছে। আমি আপনি যদি অলাইনে বা লম্বা লাইনে না দাড়িয়ে অথবা সাবস্ক্রিশন চার্জ না দিয়ে একটা মুভি দেখি তবে এই বাণিজ্য যে অকালে দেহ ত্যাগ করবে। না এই করোনাতে আমরা আর চাইনা কোন কিছুর পতন হোক। শুধু আমরা নই, চাইছেন না সাংসদ-অভিনেতা দেব নিজেও।
তবে দেব ঠিক কি চাইছেন? আনলক ৪-এ খুলে দেওয়া হোক সিনেমাহল প্রেক্ষাগৃহের সমস্ত দরজা। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পাচ্ছে বহু সিনেমা, ফলে বাণিজ্যে ব্যপক ক্ষতি হচ্ছে। কারণ, সব থেকে বেশি বিনোদন জগতের ট্যাক্স আসে সিনেমা হলগুলি থেকেই। তাই দেশের আর্থিক পরিস্থিতির কথা ভেবে তা অবিলম্বে খোলা হোক। এমনটাই আর্জি জানিয়েছেন দেব। এবারে দেবের সঙ্গে সুর মিলিয়েছেন নুসরাত, মিমি, পরমব্রত, প্রমুখ।
উল্লেখ্য আগামী ৭ সেপ্টেম্বর থেকে কার্যকরী হবে আনলক ৪ এর প্রক্রিয়া, তাই এই আনলকে খুলে দেওয়ার অনুমুতি দেওয়া হোক সিনেমা হলগুলিকে। করোনার থাবার জন্য ইতিমধ্যে ধসে গেছে টলিউডের বাণিজ্য। এবারে সেই বাণিজ্যকে চাঙ্গা করতে চাইলে খুলতে হবে সিনেমা হল। প্রসঙ্গত, খুব শীঘ্র মুক্তি পেতে চলেছে মিমি,নুসরাত অভিনীত SOS কলকাতা। যেখানে নুসরাতকে একজন দুঁদে অফিসারের ভুমিকায় দেখা যাবে, অন্যদিকে মিমি করবেন একটা ক্যামিও চরিত্রে। এবার চলুন দেখে নিই এক এক করে দেব,নুসরাত, অঙ্কুশ ও মিমি কি কি ট্যুইট করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…