নিউজ

অগাস্টের ৭ দিন কলকাতা বিমানবন্দরে বন্ধ থাকবে বিমান পরিষেবা

আগস্টে সাতদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী মাসের এই সাতদিন কলকাতা বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করবে না বলে জানিয়ে দিল বিমানবন্দর কতৃপক্ষ। বৃহস্পতিবার একথা জানানো হয়েছে বিমানবন্দর কতৃপক্ষের তরফে। অগাস্টের ৫, ৮, ১৬, ১৭, ২৩ ও ৩১ তারিখ সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর পরিষেবা। এর আগে ২৫ ও ২৯শে জুলাই সম্পূর্ণ লকডাউনের জন্য বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল।

বৃহস্পতিবার বিমানবন্দরের তরফে একটি টুইটে বলা হয়, “পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা মতো, রাজ্যে সম্পূর্ণ লকডাউনের জন্য আগামী ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১শে আগস্ট কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা বন্ধ থাকবে।” করোনা সংক্রমণের জন্য দেশের ছয়টি শহর থেকে আগামী ৩১শে জুলাই পর্যন্ত কোনো বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করবে না। এই ছয়টি শহর হলো দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর এবং আহমেদাবাদ। ১লা আগস্ট থেকে পুনরায় এই ছয়টি শহর থেকে বিমান আসবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে বলেন, জুলাই মাসের মতো আগস্টেও সাপ্তাহিক লকডাউন জারি থাকবে। সেইমতো আগস্ট মাসে প্রথমে নয় দিন এবং পরে সাত দিন সম্পূর্ণ লকডাউন থাকবে বলে জানানো হয়। আগস্ট মাসের ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ তারিখ রাজ্যে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026